বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শায়েস্তাগঞ্জে রেলের টিকেট কালবাজারি কুতুব আটক

  • আপডেট টাইম সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯
  • ৬২৬ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জে রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে এক রেলের টিকিট কালোবাজারিকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার (১৫ ডিসেম্বর) সকালে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমী আক্তার অভিযান চালিয়ে টিকিট কাউন্টারের সামনে থেকে ২৪ ডিসেম্বরের ঢাকাগামী ২টি কালনী, চট্টগামগামী ২টি পাহাড়িকা সহ মোট ৪ টিকিট বিক্রির সময় মোঃ কুতুব উদ্দিন (৪৫) কে হাতেনাতে আটক করে। আটককৃত কুতুব উদ্দিন উপজেলার শায়েস্তাগঞ্জ থানার বিরামচর গ্রামের মৃত আব্দুর শুকুরের পুত্র। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে টিকিট কালোবাজারিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অভিযানে সহযোগীতা করেন শায়েস্তাগঞ্জ রেলওয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম খান। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার জানান, অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরে সহকারী বুকিং মাষ্টার ওবায়দুরকে সতর্ক করে দেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com