শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জের করগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন

  • আপডেট টাইম শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯
  • ৬০২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়ন বিএনপির ৪নং ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার রাত ৯টায় জন্তরী গ্রামের আশিক মিয়ার বাড়িতে কমিটি গঠন কল্পে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিশিষ্ট মুরব্বী ও সাবেক মেম্বার আলখাছ মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মাওঃ শোয়েব আহমদ চৌধুরীর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান শেফু। বিশেষ অতিথি ছিলেন থানা যুবদলের সাধারণ সম্পাদক সোহেল আহমেদ চৌধুরী (রিপন), ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল আমিন, সদস্য আল-আমিন, সুমন আহমেদ, আবুল হক, ৭নং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রুপন প্রমুখ। সভায় সর্ব সম্মতিক্রমে মোঃ আব্দুল হককে সভাপতি, মোঃ লোকমান মিয়াকে সিনিয়র সহ-সভাপতি, মোঃ আশিক মিয়াকে সাধারণ সম্পাদক, মাছুম আহমেদকে সাংগঠনিক সম্পাদক এবং মোঃ সাইদুর রহমানকে যুগ্ম সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com