মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

জন্মগত প্রতিবন্ধি হয়েও ভাগ্যে জুটেনি কোন ভাতা

  • আপডেট টাইম শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯
  • ৬৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রতিবন্ধী দিবস হলেও বানিয়াচঙ্গ উপজেলার খাগাওড়া গ্রামের মৃত জৈন উল্লার পুত্র আবু তাহের (৪০) এর সুখের ছোয়া লাগেনি। ৩ বেলা ২ মুটো ভাত তো দুরের কথা শহরের রাস্তায়-রাস্তায় ভিক্ষা করে চলে তার জীবন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের টাউন হল রোড এলাকায় রাস্তায় হামাগুড়ি দিয়ে ভিক্ষা করতে দেখা যায় তাকে। এ সময় সে আক্ষেপ করে জানায়, জন্মগত প্রতিবন্ধী হয়েও সে ২০ বছর ধরে ভিক্ষা করে মানবেতর জীবিকা নির্বাহ করে আসছে। সরকার প্রতিবন্ধীদের ভাতাসহ নানান সাহায্য প্রদান করার কথা থাকলেও আজ পর্যন্ত সে কোন সাহায্য বা অনুদান পায়নি। রাস্তায় হামাগুড়ি দিয়ে ভিক্ষা করেই চলে তার সংসার। জন্মগত প্রতিবন্ধী হওয়ায় পুরুষ হয়েও তার ভাগ্যে জুটেনি স্ত্রীর ভালবাসা। তবে সংসার জীবনের তার একমাত্র মা-ই সব বলে জানিয়েছে। এখনোও কোন ভাতা পেয়েছ কি-না জানতে চাইলে সে জানায়, একাধিকবার আমার এলাকার মেম্বারের কাছে ভাতার জন্য গেলে মেম্বার বলে চেয়ারম্যানের কাছে যাও। আর চেয়ারম্যান বলে মেম্বারের কাছে যাও। এভাবেই নিরাশ হয়ে সে আর ভাতার জন্য কারও কাছে যায় না। প্রতিবন্ধী দিবস আজ কি জানেন? জবাবে সে বলে, ‘ভাত পাইনা খাইতাম, ইটা আবার কিতা? আমারে ১০ টা টেকা দ্যান। আমি যাইগ্যা’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com