সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জের কালিয়ারভাঙ্গা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯
  • ৬৪৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন হয়েছে। কাউন্সিলরবৃন্দের স্বত:স্ফূর্ত অংশগ্রহণ ও গোপন ব্যালটে ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে ইউনিয়ন বিএনপির আগামী দিনের কর্ণধার নির্বাচিত করা হয়েছে। গতকাল সোমবার স্থানীয় কালিয়ারভাঙ্গা মাঠে অনুষ্ঠিত কাউন্সিলে দুপুর ১২ টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকাল ৫টা পর্যন্ত। ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মোট ৪৫৯ জন ভোটারের মধ্যে ৪৩৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে হাজী আজিজ আহমেদ মেরাজ চেয়ার প্রতীকে ২৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী হাজী কামরুজ্জামান হরিন প্রতীকে পেয়েছেন ১৫২ ভোট, বাতিলকৃত ভোটের সংখ্যা ৬। সাধারণ সম্পাদক পদে হাবিবুর রহমান হাবিব আনারস প্রতীকে ২১১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বি আব্দুল মালিক চৌধুরী দুলা ছাতা প্রতীকে পেয়েছেন ১২৩ ভোট ও অপর প্রতিন্দ্বন্দ্বি নাদিম মির্জা কাপপ্লেইট প্রতীকে পেয়েছেন ৯৩ ভোট, বাতিলকৃত ভোটের সংখ্যা ৭। সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল মান্নান কলস প্রতীকে ২৩৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিন্দ্বন্দ্বি মোঃ মোশাহিদ আলী আম প্রতীকে পেয়েছেন ১৯০ ভোট, বাতিলকৃত ভোটের সংখ্যা ১১। ৫টি পদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি ও যুগ্ম সম্পাদক পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় হাজী আজিজুর রহমান আরজুকে সিনিয়র সহ-সভাপতি ও আহমদ খাঁনকে যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত ঘোষনা করা হয়। কাউন্সিল পরিচালনার দায়িত্বে ছিলেন পানিউমদা ইউনিয়নের সাবেক চেয়রাম্যান আব্দুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক যথাক্রমে শিহাব আহমেদ চৌধুরী ও মজিদুল করিম মজিদ, গজনাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল আলম। পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন গোলাম নবী তালুকদার, কউছর আহমেদ, জোসেফ বখত চৌধুরী, এস.এম নজরুল ইসলাম, জামাল চৌধুরী, সোহেল রিপন চৌধুরী, ছায়াদ আহমেদ, মোসাহিদ আলী, ছইবুর রহমান।
সম্মেলন শেষে উক্ত ইউনিয়ন বিএনপির আহবায়ক আবুল কালাম মদরিসের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সলাউদ্দিন খানের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক সরফরাজ আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান চৌধুরী শেফু, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মতিউর রহমান পেয়ারা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউ/পি চেয়ারম্যান খালেদ আহমেদ পাঠান, বিএনপির যুগ্ম আহবায়ক যথাক্রমে আঃ বারিক রনি, তোফাজ্জল হোসেন, মোঃ উপজেলা বিএনপির সদস্য মোরশেদ আহমদ, আমির হুসেন, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি নোমান চৌধুরী, কালিয়ারভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুল গণি চৌধুরী সোহেল, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মনর উদ্দিন, যুবদল সাবেক সাংগঠনিক সম্পাদক মাহি চৌধুরী, ছাত্রদলের সাবেক আহবায়ক হারুনুর রশীদ হারুন, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মোশাহিদ আলম মুরাদ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সোহেল। ইউনিয়ন বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী, মোস্তফা কামার, তবারক মিয়া, আজিজুল হক, মুজিবুর রহমান, আব্দুল আলীম মংলা, হীরা মিয়া, শাহ তোফাজ্জল, আব্দুল্লা মিয়া, এমদাদুল হক, সেলিম চৌধুরী, আঃ কাইয়ূম, আহমদ খাঁন, নুরুল আমিন, সেকুল চৌধুরী, বুলবুল আহমেদ, মোশাহিদ আলী, ইকবাল মিয়া প্রমূখ। কাউন্সিলের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মুকিত মিয়া। এসময় নব-নির্বাচিত নেতৃবৃন্দ যথাযথভাবে দায়িত্ব পালনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে দেশনেত্রীর মুক্তি আন্দোলনকে আরও বেগবান করতে সকলের প্রতি আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com