বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে বনফুলসহ ৪ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯
  • ৬৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল রবিবার দুপুর থেকে পরিচালিত এ অভিযানে মূল্য লেখা না থাকায় শহরের বাণিজ্যিক এলাকার বনফুলকে ৫ হাজার টাকা এবং অবৈধ কসমেটিকস বিক্রির অপরাধে মা কসমেটিকসকে আরো ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মা কসমেটিকস থেকে বেশকিছু অবৈধ কসমেটিকস জব্দ ও ধ্বংস করা হয়। একই দিনে সিনেমাহল রোডে অভিযান চালায় অধিদপ্তর। এ সময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য দ্রব্য রাখার অপরাধে শাপলা হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় পণ্যের গায়ে মূল্য লেখা না থাকার অপরাধে মারজান এন্টারপ্রাইজকে আরো ১ হাজার টাকা জরিমানা করা হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সার্বিক সহায়তায় ছিলেন এএসআই ওয়াজ উদ্দিনের এর নেতৃতে হবিগঞ্জ জেলা পুলিশের একটি টিম। এ সময় অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতামূলক লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। ভোক্তা অধিকার নিশ্চিত করতে প্রতিদিন এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com