শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলে বর্ধিত সভায় এমপি আবু জাহির ॥ দেশের জনগণের স্বার্থে আওয়ামী লীগকে সুসংগঠিত রাখতে হবে

  • আপডেট টাইম রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯
  • ৭২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, বর্তমান সরকার দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। উন্নয়ন-অগ্রগতির ধারাবাহিকতা রক্ষায় ও দেশের মানুষের স্বার্থে আওয়ামী লীগকে সুসংগঠিত রাখতে হবে।
গতকাল শনিবার সন্ধ্যায় বাহুবল উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এমপি আবু জাহির আরো বলেন, সম্মেলন করা হয় সংগঠনকে সুসংগঠিত করার লক্ষ্যে। দলের নেতাকর্মীদের আত্মসমালোচনা ও আত্মশুদ্ধি প্রয়োজন রয়েছে। এ সময় বাহুবল উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করে প্রধানমন্ত্রী জননেত্রী হাসিনার হাতকে শক্তিশালী করতে নানা পরামর্শ দেন তিনি।
সভায় বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি, হবিগঞ্জ-১ আসনের এমপি গাজী মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুন নূর মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাইয়ের পরিচালনায় আরো বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিরাজুল হক চৌধুরী, আব্দুল কাদির চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, মর্তুজা হাসান, অ্যাডভোকেট সালেহ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, উপ প্রচার সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি প্রমুখ।
এছাড়াও বাহুবল উপজেলার প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক বক্তৃতা করেন। সভায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠেেনর সহশ্রাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদ এবং সদ্য প্রয়াত হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাডভোকেট মোহাম্মদ আলী পাঠানের আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com