শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

দাঙ্গা-হাঙ্গামায় সহযোগিতা নয় প্রতিরোধ করুন-রবিউল ইসলাম

  • আপডেট টাইম রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯
  • ৫৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার প্রত্যন্ত এলাকা সীমের গাঁও গ্রামে দাঙ্গা, জুয়া, বাল্যবিবাহ, মাদক, যৌতুক প্রতিরোধে বিট পুলিশিংয়ের গণসচেতনা মূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপরে হবিগঞ্জ সদর মডেল থানার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন অতিরিক্তি পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম। অন্যান্য বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (অপারেশন) দৌস মোহাম্মদ, এসআই মনতোষ চন্দ্র দাস প্রমুখ। উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে ক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম বলেন, দাঙ্গা কোন পারিবারিক ঐতিহ্য বা পারিবারিক বড়াইয়ের কাজ নয়। দাঙ্গা কারো বংশের পরিচিতি হতে পারে না। দাঙ্গা কারো বংশের নাম উজ্জ্বল হওয়ার কারণ হতে পারে না। দাঙ্গা একটি সামাজিক ছোয়াছে রোগের মত।
যা খুব দ্রুত সমাজে ছড়িয়ে যায়। এ নিয়ে আমাদের বিষদ আকাড়ে জনসচেতনতা প্রয়োজন। কেননা একটি দাঙ্গা একটি পরিবারের স্বপ্নকে অপরিনত অবস্থায় অপমৃত্যুর দিকে ঠেলে দেয়। দাঙ্গা সামাজিক অশান্তির কারণ। এর থেকে রা পেতে আমাদের সমাজিক পরিবর্তন প্রয়োজন। আমাদের চিন্তা এবং ভাবনায় পরিবর্তনের প্রয়োজন।
দাঙ্গায় কারো সহযোগিতা নয় এর প্রতিরোধ করুন। একটি দাঙ্গা শত অসহায় মৃত্যুর কারণ। দাঙ্গার কারণে আইন-শৃংখলার অবনতি ঘটে। তিনি আরো বলেন-যৌতুক একটি সামাজিক ব্যাধি। যৌতুকের কারণে সামাজিক বিশৃংখলা সৃষ্টি হয়। যৌতুকের কারণে স্বামী স্ত্রীর সম্পর্কের অবনতি ঘটে এবং উভয় পরিবারের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। যৌতুকের কারণে একটি সুখী পরিবার ধ্বংস হয়ে যায়। বাল্যবিবাহ আমাদের সমাজে প্রতিনিয়ত দেখা যায়। বাল্য বিবাহের কারণে একটি মেয়ের স্বপ্ন ধুলিস্যাৎ হয়ে যায়। এ থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের সকলকে সচেতন হতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স জারি করা হয়েছে। মাদক নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে। মাদক নিরসনে সকলের সহযোগীতা একান্তকাম্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com