সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ১১ জন আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯
  • ৬৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানা পুলিশে সাড়াশী অভিযানে ছাত্রদল নেতাসহ ওরা ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার গভীর রাত থেকে সোমবার সকাল পর্যন্ত ওসি অপারেশেন দৌস মোহাম্মদ এর নেতৃত্বে একদল পুলিশ হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতরা হল, শহরের রাজনগর এলাকার আব্দুল কদ্দুছের পুত্র জেলা ছাত্রদল নেতা শিপন আহমেদ (২৮), পাঁচপাড়িয়া গ্রামের ছমর উদ্দিনের পুত্র আলা উদ্দিন (২৫) ও তার ভাই সাহাব উদ্দিন (৩০), জালাল উদ্দিন (৪০), তার পুত্র আফতাব উদ্দিন (২০), মৃত আরফান উল্লার পুত্র গিয়াস উদ্দিন (৩০), ছলিম উল্লার পুত্র ফয়সল ইসলাম (২০), মেহের আলীর পুত্র আব্দুল হাই (২০), উমেদনগর গ্রামের ইরফান আলীর পুত্র হাফিজুল ইসলাম (৪০) তার মেয়ে মাসুদা (২০) এবং অমিত রায়ের পুত্র মিঠুন রায় (২০) গতকাল সোমবার বিকেলে সকলেই আদালতে প্রেরন করা হয়। ওসি অপারেশন দৌস মোহাম্মদ জানান, আটককৃতদের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা ছিল। এতদিন তারা আত্মগোপনে ছিল। এ অভিযান নিয়মিত চলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com