শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

গুজবে বিভ্রান্ত হবেন না-রবিউল ইসলাম

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯
  • ৫৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর মডেল থানা এবং লাখাই থানা, শায়েস্তাগঞ্জ থানা উদ্যোগে ফেসবুকের অপব্যবহার, গুজবে বিভ্রান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখার লক্ষ্যে সচেতনতামূলক আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে। গতকাল অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফেসবুক একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। উক্ত সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে কতিপয় স্বার্থান্বেষী গোষ্ঠী বিভিন্ন অপপ্রচার চালিয়ে সমাজে বিশৃংখলা সৃষ্টি করছে। বিভিন্ন গুজবের কারণে সমাজে দেখা দিচ্ছে মারামারি ও রক্তপাত। যার কারণে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে। হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনর্চাজ মোঃ মাসুক মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, ডিবির ওসি মানিকুল ইসলাম, লাখাই থানার ওসি ও শায়েস্তাগঞ্জ থানার ওসি প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com