শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সমাজসেবায় বিশেষ অবদান রাখায় সদর উপজেলার পইল ইউপি চেয়ারম্যান সাহেব আলীকে মাদার তেরেসা স্বর্ণপদক প্রদান

  • আপডেট টাইম রবিবার, ৪ মে, ২০১৪
  • ৫৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাহেব আলীকে এলাকায় ব্যাপক উন্নয়ন ও সমাজ সেবায় অংশ গ্রহন করায় জেলার সফল ইউপি চেয়ারম্যান হিসেবে মাদার তেরেসা স্বর্ণপ্রদক ২০১৪ প্রদান করেছে ইউনাইডেট মুভমেন্ট হিউম্যান রাইটস নামে একটি সংগঠন।
গত ৩০ এপ্রিল ঢাকায় সেগুন বাগিচাস্থ চাইনিজ রেস্টুরেন্টে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাকে এ পদক দেয়া হয়। সাবেক ডিআইজি ও সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিচারপতি শিকদার মকবুল হক। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা এমদাদুল হক, দৈনিক ইত্তেফাকের সহ-সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক আবু ফাত্তাহ প্রমুখ। সভা শেষে অতিথিবৃন্দ জেলার সফল ও শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে মোঃ সাহেব আলীকে মাদার তেরেসা-২০১৪ পদক প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com