শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু ॥ নবীগঞ্জে দুই কৃষকের ছেলের আত্মহত্যা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯
  • ৭২৬ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার পৃথক স্থানে হারপিক ও কীটনাশক পান করে শিশু ও যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের পূর্ব দেবপাড়া গ্রামের কৃষক নূর হোসেনের কিশোর পুত্র মোজাম্মিল হোসেন (১১) পরিবারের সকলের অগোচরে গতকাল রবিবার সকালে নিজ ঘরের বাথরুমে রক্ষিত হারপিক পান করে। এক পর্যায়ে পরিবারের লোকজন তার অবস্থা আঁচ করতে পেরে তাকে নিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে কিশোর মোজাম্মিল মৃত্যুর কোলে ঢলে পড়ে। তার পরিবারের লোকজন দাবী করছেন কিশোর মানষিক ভারসাম্যহীন ছিল। অপরদিকে একই উপজেলার বাউশা ইউনিয়নের রিফাতপুর গ্রামের কৃষক আকল মিয়ার পুত্র সামসুদ্দিন (১৯) শনিবার রাতে পরিবারের লোকজনের সাথে অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করে ছটফট করতে থাকে। এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে তার অবস্থার অবনতি দেখে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। হবিগঞ্জ সদর হাসপাতালে সামসুদ্দিন এর অবস্থার মারাত্মক অবনতি ঘটলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমান উল্লেখিত কিশোর ও যুবকের আত্মহত্যার খবর নিশ্চিত করেন এবং থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলেও তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com