বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট টাইম রবিবার, ২০ অক্টোবর, ২০১৯
  • ৬৩৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার বেলা দেড়টার দিকে উপজেলার দিগাম্বর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো উপজেলার হাজীমাদাম গ্রামের আলম উল্লাহর পুত্র সোহেল মিয়া (৩০) ও ভবানীপুর গ্রামের ফজর উদ্দিনের পুত্র মিজান মিয়া (২০)। সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের বিভাগীয় গোয়েন্দা সেলের পরিদর্শক মো. খাইরুল আলমের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে উপজেলার দিগাম্বর বাজারে পাচারের প্রস্তুতিকালে পিকআপ (ঢাকা মেট্টো-১৫-১৫৮৩) সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭ কেজি গাঁজা জব্ধ করা হয়। পরে পিকআপসহ গ্রেপ্তারকৃতদের বাহুবল মডেল থানায় সোপর্দ করা হয়। বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com