বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এর মে দিবস উদযাপন

  • আপডেট টাইম শনিবার, ৩ মে, ২০১৪
  • ৬৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের কয়েক হাজার পরিবহন শ্রমিক সারা বছরই ব্যস্ত থাকেন যাত্রী পরিবহনে। বছরের শুধু মাত্র ১টি দিন ১ মে তারা ঐক্যবদ্ধ হন। যোগদেন বিভিন্ন কর্মসুচিতে। এই কর্মসুচি হল শ্রমিক হিসাবে তাদের ন্যায্য দাবী আদায় এবং যথাযথ মুল্যায়নের। প্রতিবছরের ন্যায় এবছরও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন মে দিবস ঝাকঝমকভাবে পালন করে। কর্মসুচির মধ্যে ছিল র‌্যালি ও আলেচনা সভা।
মে দিবস উপলক্ষে জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন পৃথক র‌্যালি বের করে। তবে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের র‌্যালিটি ছিল সবছেয়ে বর্ণাঢ্য। সকাল ১১টায় ট্রাফিক পয়েন্ট থেকে বের হওয়া র‌্যালির অগ্রভাগে ছিল ব্যন্ড পার্টি। এর পিছনেই ছিল দেশের ঐতিহ্যবাহী গ্রামীন লাটি খেলার প্রদর্শনী। আর শ্রমিক মাথায় পড়েন লাল ফিতা এবং হাতে নেন লাল নিশান। এই লাল হল শ্রমিকদের অধিকার আদায়ের প্রতিক।
র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারন সম্পাদক সজিব আলী। শহীদুর রহমান লালের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি কাজী মলাই মিয়া, শাহ মো. রমজান আলী, যুগ্ম-সম্পাদক মো. আ. হাফিজ, সহ-সম্পাদক মো. দিয়ারিছ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. সাইদুর রহমান, প্রচার সম্পাদক মো. আলী হোসেন কোষাধ্যক্ষ মো. সাহেদ আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. সাহেব আলী, শ্রম ও কল্যাণ সম্পাদক বেলাল মিয়া, মো. ইয়াওর মিয়া, মো. ফুলজার মিয়া, মো. আবিদুর রহমান, আহমদ চৌধুরী ছায়েদ, মো. গোলাপ মিয়া, মো. আরজান আলী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com