রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

নবীগঞ্জের পৌর এলাকার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করলেন মেয়র ছাবির আহমেদ চৌধুরী

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯
  • ৫৬৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার ৮টি পুজা মন্ডপ পরিদর্শন করলেন নবীগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। গতকাল সোমবার বিকেলে পৌর পরিষদের কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তা/কর্মচারী সাথে নিয়ে পৌর এলাকার গয়াহরী, শিবপাশা, গবিন্দ্র জিউর আখড়া, পূর্ব তিমিরপুর, আক্রমপুরসহ বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র এটিএম সালাম, পৌর কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, কবির মিয়া, ফারজানা আক্তার পারুল, রোকেয়া আক্তার, সৈয়দা নাসিমা, পৌর সচিক আজম উদ্দিন প্রমুখ। এ সময় পৌর পরিষদের পক্ষ থেকে প্রত্যক মন্ডপে খাবার স্যালাইন প্রদান করা হয়। উল্লেখ্য, ইতিপূর্বে পৌর পরিষদ পৌরসভার ৮টি পুজা মন্ডপে ৮ হাজার করে টাকা প্রদান করে। পুজার প্রত্যকদিন পৌর মেয়র দিনে এবং রাতে পুজা প্রত্যেক মন্ডপ ঘুরে খোজ খবর নিচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com