বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জে বহু কাঙ্খিত পুরোনো খোয়াই নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯
  • ৭৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জবাসীর বহু কাঙ্খিত পুরোনো খোয়াই নদীর অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান গতকাল সোমবার থেকে শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে জেলা শহরবাসী নদীটি উদ্ধারের দাবিতে বিক্ষোভ, মানববন্ধনসহ আন্দোলন করেছেন। বিভিন্ন সময় জাতীয় পর্যায়ের পরিবেশ আন্দোলনকারী নেতৃবৃন্দও এসে সংহতি প্রকাশ করেছেন। অবশেষে জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ নদীটির অবৈধ দখলদারদের উচ্ছেদের উদ্যোগ নিয়েছেন। সোমবার সকাল ১১টায় মাহমুদাবাদ এলাকা থেকে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে ডায়াবেটিক হাসপাতালের পাশ থেকে প্রতিবন্ধি স্কুল পর্যন্ত অভিযান চালানো হয়। এদিকে উচ্ছেদের খবর পেয়ে অনেকেই নিজ উদ্যোগে নিজেদের স্থাপনা ভেঙ্গে ফেলছেন। সরকারি উদ্যোগে ভাঙ্গলে জরিমানা গুনতে হবে এ আশংকায় তারা নিজ উদ্যোগেই নিজেদের স্থাপনা ভেঙ্গে নিচ্ছেন।
উল্লেখ্য, হবিগঞ্জ জেলা শহরকে বন্যার কবল থেকে রক্ষা করতে ১৯৭৭-৭৮ সালে মাছুলিয়া থেকে কামড়াপুর পর্যন্ত স্বেচ্ছাশ্রমে নদীর গতিপথ পরিবর্তন করা হয়। এরপর থেকে নদীর পুরোনো অংশটি পরিত্যক্ত হয়ে পড়লে তা দখল করে নেয় স্থানীয় বাসিন্দারা। এতে অস্তিত্ব হারিয়ে ফেলে নদীটি। নদীতে গড়ে তোলা হয়েছে স্কুল, ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিশাল অট্টালিকা।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সহকারি কমিশনার ভূমি মাসুদ রানা ও সহকারি কমিশনার ইয়াছিন আরাফাত রানা। সহকারি কমিশনার ভূমি মাসুদ রানা জানান, উচ্ছেদ কার্যক্রম নিয়মিত কার্যক্রমের একটি অংশ। হবিগঞ্জবাসীর দীর্ঘদিনের একটি দাবি পুরাতন খোয়াই নদী উদ্ধার। আমরা সবার সহযোগিতায় এ কার্যক্রমে এবার হাত দিয়েছি। আশা করছি সবার সহযোগিতায় এটি সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com