শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সংবাদ প্রকাশের পর হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কর্মচারী জাহিরের দৌড়ঝাপ

  • আপডেট টাইম সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালের ৪র্থ শ্রেণীর কর্মচারী শেখ মোঃ জাহির মিয়ার বিভিন্ন অনিয়ম, দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে সংবাদের পর সে শুরু করেছেন দৌড়ঝাপ। নিজেকে বাচাতে ইতিমধ্যে তিনি বিভিন্ন ব্যক্তির নিকট ধর্না দিচ্ছেন। উল্লেখ্য, গতকাল ১৫ সেপ্টেম্বর হবিগঞ্জ থেকে প্রকাশিত একাধিক পত্রিকায় ৪র্থ শ্রেণীর কর্মচারী শেখ মোঃ জাহির মিয়ার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর অনেকেই মুখ খুলতে শুরু করেছে। বেরি আসছে অজানা অনেক তথ্য। সে হাসপাতালে নিজেকে সরকারী দলের বড় নেতার আত্মীয় পরিচয় দিয়ে আধিপত্য বিস্তারের চেষ্টা করে। হাসপাতাল এলাকায় মন্ত্রী এমপির ছবি সম্বলিত পৃথক বিল বোর্ডে সে নিজের ছবি বড় করে দিয়ে নিজেকে সরকারী দলের বড় নেতা বুঝাতে চায়। যাতে তার অপকর্মে কেউ প্রতিবাদী না হয়।
প্রকাশ, শেখ মোঃ জাহির মিয়া ঝাড়ুদার হিসাবে স্বাস্থ্য বিভাগে চাকুরী নেয়। পরে বিভিন্ন পদে দায়িত্ব পালন করে। বর্তমানে সে গাইনী ওয়ার্ডে রয়েছে। মহিলা রোগীদের সাথে খারাপ আচরণসহ গায়েও হাত দেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com