শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ হাসপাতাল কোয়ার্টারে চুরি ॥ দেড় লাখ টাকা খোয়া

  • আপডেট টাইম শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯
  • ৭১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতাল ডাক্তারের কোয়ার্টারে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। এ ঘটনায় ডাক্তার নার্স ও অন্যান্য কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সূত্র জানায়, সদর হাসপাতালের ডাক্তার মোঃ আরশেদ আলী ব্যাংক থেকে দেড় লাখ টাকা উত্তোলন করে হাসপাতাল কোয়ার্টারের বাসায় নিয়ে রাখেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে তিনি হাসপাতালে ডিউটিতে আসেন। হাসপাতালের কাজ শেষে দুপুরে বাসায় গিয়ে দেখেন দরজার তালা ভাঙ্গা। ভিতরে প্রবেশ করে দেখেন তার দেড় লাখ টাকা কে বা কারা চুরি করে নিয়ে গেছে। এতে তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েন। পরে সদর থানায় খবর দিলে এসআই সাহিদ মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।
চুরির ঘটনায় ডাক্তার আরশেদ আলী সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। সদর থানার ওসি মাসুক আলী জানান, বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com