বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ছেলে-মেয়েদের শত ভাগ স্কুলে ভর্তি নিশ্চিত করতে হবে-রবিউল ইসলাম

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ধুলিয়াখাল বালিকা উচ্চ বিদ্যালয়ে মাদক, বাল্য বিবাহ, জঙ্গীবাদ ও প্রযুক্তির অপ-ব্যবহারসহ বিভিন্ন বিষয় নিয়ে স্কুল শিক্ষার্থীদের মাঝে রচনা প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএিম-পিপিএম সেবা) এর নির্দেশনায় গোপায়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ও দুপুরে ধুলিয়াখাল বালিকা উচ্চ বিদ্যালয়ে পৃথক ভাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোপায়া সরকারি বিদ্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সকুল ম্যানেজিং কমিটির সভাপতি ডাঃ আব্দুস সালাম ও ধুলিয়াখাল বালিকা উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ সেলিম। উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুক আলী। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ ও অভিভাবকগন বক্তৃতা করেন। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম অভিভাবকদের বলেন-ছেলে মেয়েদের শত ভাগ স্কুলে ভর্তি নিশ্চিত করতে হবে এবং নিয়মিত স্কুলে পাঠাতে হবে। স্কুল থেকে বাসা ও বাড়িতে তারা কখন ফিরেছে, সে দিকে অভিভাবকদের নজর রাখতে হবে। প্রত্যেক ছেলে/মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। কোন সন্তানরা যাতে মাদকে সাথে জড়িত না হতে পারে সে দিকে অভিভাকদের সচেতন থাকবে হবে। স্কুলে থাকাবস্থায় কোন মেয়েদের বিয়ে দেয়া যাবে না। প্রাপ্ত বয়স হলেই মেয়েদের বিয়ে দিতে হবে। কোথায় বাল্য বিবাহ হলে তা প্রতিহত করতে হবে। যে সব অভিভাবক বাল্য বিবাহ দিতে চান তাদের সচেতন করতে হবে। জঙ্গিবাদ, ইভটিজিং, গ্রাম্য দাঙ্গা, নারী নির্যাতন প্রতিহত করতে হবে। সন্তানদের বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহার মাধ্যমে সুশিক্ষায় শিক্ষিত করে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com