বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জে পতাকা উৎসব আজ

  • আপডেট টাইম সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পতাকার সঠিক মাপ নিয়ন্ত্রণ ও শিক্ষার্থীদের মনে পতাকার সম্মানবোধ জাগ্রত করার লক্ষ্যে আজ সোমবার হবিগঞ্জে উদযাপিত হতে যাচ্ছে পতাকা উৎসব। ব্যতিক্রমী এ উদ্যোগ গ্রহণ করেছে হবিগঞ্জ জেলা প্রশাসন। এ ব্যাপারে জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ বলেন, এখনও অনেক শিক্ষা প্রতিষ্ঠানে দায়সারাভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এর সঠিক মাপ ও যথাযথ সম্মানের ব্যাপারে প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ধারণা নেই। অথচ আমাদের একটি পতাকা বিধি আছে। তা অনেক সময়ই মানা হয় না। সঠিকভাবে পতাকা ব্যবহার করা হয় না। সঠিক মর্যাদা দেয়া হয় না।
তিনি বলেন, আমরা মহান জাতীয় পতাকার গুরুত্ব ও সম্মানবোধের বিষয়টি শিক্ষার্থীদের মনে স্থান করে দিতে চাই। আমরা এ উৎসবের মাধ্যমে জেলার সকল শিক্ষক ও শিক্ষার্থীদের এক জায়গায় নিয়ে আসতে চাই। যেখানে এ ব্যাপারে সঠিক দিক নির্দেশনা প্রদান করা হবে।
জেলার ৯টি উপজেলার ১ হাজার ৫শ শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে উৎসবের উদ্বোধন করা হবে। এর আওতায় প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও কলেজগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com