রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

  • আপডেট টাইম সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫১৪ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গল অংশের নোয়াগাঁও এলাকা এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তির নাম অপু রঞ্জন দে (৩২)। তার বাড়ী উপজেলার ভূনবীর ইউনিয়নের শাসন গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত অপু মোটরসাইকেলে করে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গল যাচ্ছিলেন। নোয়াগাঁও এলাকায় আসার পর উল্টো দিক থেকে আসা মৌলভীবাজারগামী এনা পরিবহনের একটি বাস নিহত অপুর মোটরসাইকেলটিকে চাপা দেয়। পরে শ্রীমঙ্গলের ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘাতক বাসটিকেও আটক করতে সক্ষম হয়েছেন বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com