শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিমান প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম শনিবার, ৩১ আগস্ট, ২০১৯
  • ৭৬৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এড. মাহবুব আলী বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার খাদ্য, সড়ক উন্নয়ন, ব্রিজ, কালভার্ট নির্মাণ ও শিক্ষাক্ষেত্রে সাফল্য লাভ করেছে।
গতকাল শুক্রবার সকাল ১১টায় উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বগাডুবি গ্রামের সনজু চেয়ারম্যানের বাড়ির পিছন হতে আমুরোড বাজার পর্যন্ত দেড় কি.মি. রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চুনারুঘাট-মাধবপুর আসনের এমপি ও বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এড. মাহবুব আলী একথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন-উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, ইউএনও মঈন উদ্দিন ইকবাল, ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. আকবর হোসাইন জিতু, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু তাহের মহালদার, আহম্মদাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মো: আলাউদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক কে.এম আনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মানিক সরকার প্রমুখ।
এছাড়াও উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, তাঁতীলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com