শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

কুলাউড়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে ॥ চুনারুঘাটের ১ ব্যক্তি নিহত ॥ স্ত্রী-সন্তান আহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯
  • ৬৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কুলাউড়ায় রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে সিএনজির সংঘর্ষে চুনারুঘাটের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নিহতের স্ত্রী-সন্তান আহত হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে কুলাউড়া শহরের স্কুল চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম নাসির উদ্দিন (৫০)। তিনি চুনারুঘাটের বাসিন্দা। কুলাউড়া উপজেলার ইউরো ফার্মার মার্কেটিং ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে মো. নাসির উদ্দিন তার স্ত্রী রেহানা পারভীন (৪০) ও সন্তান ঐশী (৫)সহ সিএনজি অটোরিক্সাযোগে (মৌলভীবাজার থ-১১-৭৫০৬) মৌলভীবাজার থেকে কুলাউড়ায় যাচ্ছিলেন। কুলাউড়া শহরের স্কুল চৌমুহনী এলাকায় প্রবেশের সময় অন্ধকারে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের (ঢাকা-মেট্রো-ট-১৮-৫৪৮৩) সাথে সংঘর্ষ ঘটে। এতে ওই সিএনজি অটোরিক্সা দুমড়ে মুচড়ে যায়। এতে তারা গুরুতর আহত হন। খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে স্বামী ও স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন কুলাউড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাকির হোসেন। সিলেট যাওয়ার পথে রাত সাড়ে ১২টার দিকে নাসির উদ্দিনের মৃত্যু হয়। স্ত্রী রেহানা পারভীন (৪০) এর অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন তাঁর পরিবার। তবে তাঁদের সন্তান ঐশী (৫) এর অবস্থা অনেকটা শঙ্কামুক্ত।
এদিকে পুলিশ ট্রাক ও সিএনজি অটোরিক্সাটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এঘটনায় থানায় কোন মামলা হয়নি বলে জানিয়েছেন কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com