বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে সাংবাদিক নাছিরের উপর হামলা ॥ প্রতিবাদে সভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯
  • ৬৮৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে হামলায় সাংবাদিক আজিজুল হক নাসির গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার বিকাল ৪টায় চুনারুঘাট পৌর শহরের প্রাইমফুডের সামনে এ ঘটনাটি ঘটেছে। জানা যায়, ঘটনার দিন বিকাল ৩টায় সাংবাদিক নাসিরকে অজ্ঞাত একটি নাম্বার থেকে ফোন দেয় এক ব্যক্তি। ফোনের এক ঘন্টার পর পৌর শহরের খোরশেদ আলীর ছেলে রহমত আলী ও নুর আলী সহ একদল দুর্বৃত্তরা একটি মিষ্টির দোকানে দেশী লাঠি দিয়ে বেধরক মারপিট শুরু করে তাকে। চুনারুঘাটের ছাত্রলীগ নেতা বিল্লাল আহমেদ ও টু স্টার এর মালিক শফিক মিয়া তাকে মারধর দেখে এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ছাত্রলীগ নেতা শাহজাহান সামী আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করেন। এদিকে এ ঘটনার পরে চুনারুঘাটে কর্মরত সাংবাদিকরা এক প্রতিবাদ সভার ডাক দেন। সভায় সাংবাদিক নাছিরের উপর হামলার প্রতিবাদে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করার সিদ্ধান্ত হয়। পরে ৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন-চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম, সহ-সভাপতি মহিদ আহম্মাদ চৌধুরী, জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক জামাল হোসেন লিটন, যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু, সাহিত্য সম্পাদক এসএম সুলতান খান, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক ফারুক মাহমুদ, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন, সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, সাংগঠনিক সম্পাদক মীর জোবায়ের আলম, সাংবাদিক নুর উদ্দিন সুমন প্রমূখ। এ ব্যাপারে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক জানান, অপরাধী যে হোক না কেন তাকে আইনের আওতায় এনে শাস্তি দেয়া হবে। তিনি আরও বলেন, একজন সাংবাদিকের উপর হামলা এটা খুবই দুঃখজনক। তিনি আসামীদের দ্রুত গ্রেফতার করবেন বলেন সাংবাদিকদের আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com