রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জ পৌর মেয়র মিজানের সাথে লাল সবুজ উন্নয়ন সংঘের মতবিনিময়

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯
  • ৬০৯ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ লাল সবুজ উন্নয়ন সংঘ হবিগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে হবিগঞ্জ পৌরসভা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনটির হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ নাঈম উদ্দিন প্রিয় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌর মেয়র ও লাল সবুজ উন্নয়ন সংঘ হবিগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা মিজানুর রহমান মিজান। সাধারণ সম্পাদক এইচ এম রিয়াদ ও সাংগঠনিক সম্পাদক তানভীর সিদ্দিকী তোয়াহার যৌথ পরিচালনায়, প্রধান অতিথি লাল সবুজ উন্নয়ন সংঘ হবিগঞ্জ জেলা শাখার কার্যনির্বাহী কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন: মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুকপ্রথা সহ সকল অন্যায়ের বিরুদ্ধে প্রথমে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। সামাজিক দায়বদ্ধতা থেকে যারা দেশের জন্য কাজ করে, নিজের জন্মভূমির জন্য কাজ করে আমি সব সময় তাদের পাশে ছিলাম এবং আছি। লাল সবুজ উন্নয়ন সংঘ এর সারা বাংলাদেশ ব্যাপী উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখে মেয়র আরো বলেন, হবিগঞ্জ পৌরসভাসহ সম্পূর্ন জেলায় লাল সবুজ উন্নয়ন সংঘের যেকোনো প্রচেষ্টায় আমি সাধ্যমতো সর্বোচ্চ সহযোগিতা করে সুন্দর সোনার বাংলা গড়তে সহযোগিতা করব। সংগঠনের উপদেষ্টা, মৌলানা আসাদ আলী ডিগ্রী কলেজের প্রভাষক নাছরিন হক , সংগঠনের সাধারন সম্পাদক এইচ এম রিয়াদ, সাংগঠনিক সম্পাদক তানভীর তোয়াহা, যুগ্ম সাধারন সম্পাদক শর্মী, সহ সাংগঠনিক সম্পাদক জীবন, সাহানা আক্তার সাথী, সাংস্কৃতিক সম্পাদিকা হ্যাপি, শিক্ষা সম্পাদিকা ববি প্রমুখ বক্তব্য রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com