শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

নিখোঁজের ৫ দিন পর বগলাখালের মারুফ অচেতন অবস্থায় উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৯
  • ৬৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বগলাখাল থেকে নিখোঁজ যুবক মারুফ (৩৫) কে ৫ দিন পর উদ্ধার করা হয়েছে। গত রবিবার দুপুর ৩ টায় চৌধুরী বাজার খোয়াই নদীর পাড় থেকে অচেতন অবস্থায় সদর থানার এসআই আব্দুর রহিম তার স্বজনদের সহযোগিতায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। গত ৩১ জুলাই মারুফ তার শ্বশুর বাড়ি বগলাখাল থেকে নিখোঁজ হয়। এ ঘটনায় তার মা সিদ্দিকা বানু সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে তার শ্যালক তৈয়ব আলী, শাহিন, আলামিনকে সন্দেহ করা হয়। এর প্রেক্ষিতে সদর থানার এসআই আব্দুর রহিম বিভিন্ন স্থানে অভিযান শুরু করে তাকে উদ্ধার করে। তার মা জানান, মুক্তিপণের জন্য মারুফকে অপহররণ করে ঢাকার সাভার এলাকায় আটক রেখে তাকে নির্যাতন চালায় এবং মুক্তিপণ নেয়ার পর গতকাল রবিবার তার ছেলেকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় অচেতন অবস্থায় রেখে যায়। পরে সেখান থেকে তারা শহরের চৌধুরী বাজার খোয়ই নদীর পাড়ে ফেলে যোয়। এর পর থেকে তার শ্যালক ও তার সহযোগীরা আত্মগোপনে রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মারুফের জ্ঞান ফিরে আসেনি। ওই এসআই জানান, যেহেতু ভিকটিত উদ্ধার হয়েছে এবং ঘটনার সাথে জড়িতদেরকে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com