সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

মুসলিম যুবকের সাথে হিন্দু যুবতীর প্রেম ॥ অত:পর বিয়ে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯
  • ৮৬১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ মুসলিম যুবক এবং হিন্দু যুবতী কলেজছাত্রীর মধ্যে প্রেমের সম্পর্কের জের ধরে বিয়ে হয়েছে। প্রেমিক মুসলিম যুবকের নাম সুহেল খাঁ। তিনি মাধবপুর উপজেলার মনতলা গ্রামের মনর খাঁ পুত্র। কলেজছাত্রী হিন্দু প্রেমিকার নাম সুচিত্রা সূত্রধর। তিনি নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ইছবপুর গ্রামের মৃত উমেশ সূত্রধরের মেয়ে ও ইনাতগঞ্জ ডিগ্রী কলেজের ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুহেলা খাঁ ও সুচিত্রার মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। প্রায় দেড় মাস পূর্বে সুচিত্রা সূত্রধর বাড়ি থেকে কলেজ যাওয়র পর আর বাড়ি ফিরেনি। পরিবারসহ সুচিত্রার স্বজনরা খোঁজাখুঁজি করে তার সন্ধান পাননি। এ ব্যাপারে সুচিত্রার পরিবারের পক্ষ থেকে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। এরই প্রেক্ষিতে নবীগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত সোমবার প্রেমিক যুগলকে আটক করে থানায় নিয়ে আসেন। থানায় তারা স্বামী-স্ত্রী দাবি করে এবং বিয়ের সকল বৈধ কাগজ পত্র দেখানোর পর এবং উভয়ই প্রাপ্ত বয়স্ক হওয়ার কারনে তাদের ছেড়ে দেয় পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com