শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

হবিগঞ্জ হাসপাতালে ভর্তি ৬ ডেঙ্গু রোগী ৪ জনকে পাঠানো হয়েছে ঢাকায়

  • আপডেট টাইম বুধবার, ৩১ জুলাই, ২০১৯
  • ৮২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৬ জন হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া আরও চারজনকে ঢাকায় পাঠানো হয়েছে। হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন জেলার লাখাই উপজেলার করাব গ্রামের রাজিব, বেগুনাই গ্রামের নজরুল ইসলাম, মাধবপুরের নরেশ সরকার, সদর উপজেলার রিচি গ্রামের লিটন, শহরের মোহনপুর এলাকার মিলাদ ও বানিয়াচংয়ের ওবায়দুর রহমান। এরা সবাই ঢাকা থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এসেছেন বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রথীন্দ্র চন্দ্র দেব। তিনি বলেন, ডেঙ্গু রোগী হাসপাতালে যারা ভর্তি হয়েছেন তারা হবিগঞ্জ জেলার কোথাও থেকে আক্রান্ত হননি। তারা ঢাকায় কর্মরত থাকা অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হন। ডা. রথীন্দ্র চন্দ্র দেব জানান, ২৫০ শয্যার এ হাসপাতালে ডেঙ্গু শনাক্তকরণের কোনো ব্যবস্থা নেই। শিগগিরই ডেঙ্গু পরীক্ষার এনএসওয়ান শানাক্তের মেশিন চলে আসবে। আতঙ্কিত হওয়ার কিছু নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com