শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

নবীগঞ্জ উপজেলার আইন শৃংখলা কমিটির সভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯
  • ৭১৭ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলা মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৯ জুলাই) সোমবার সকালে সভাকক্ষে মাসিক আইন শৃংখলা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। আইন শৃংখলা কমিটির সভাপতি নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গৌবিন্দ দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, সহকারী কমিশনার ভূমি আতাউল গনি ওসমানী,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ থানার (ওসি) অপারেশন নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সত্যজিৎ দাশ, আশিক মিয়া, বজলুর রশিদ চৌধুরী, ছাইমুদ্দিন আহমদ, সাজু আহমদ চৌধুরী প্রমূখ। সভায় বলা হয়, ছেলে ধরা কল্লা কাটা গুজব ছড়ানো হচ্ছে। অপরিচিত মানুষজনকে ছেলে ধরা বলে মারপিট করা দন্ডনীয় অপরাধ। ডেঙ্গু থেকে রক্ষায় বাড়ীর আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সভায় নবীগঞ্জে চুরি ডাকাতি ছিনতাই তথা আইন শৃংখলা পরিস্থিতি সমুন্নত রাখতে জুয়ারী ও মাদককাসক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার উপর গুরুত্বারোপ করা হয়। সভায় দেবপাড়া ইউপি চেয়ারম্যান এডভোকেট মাসুম আহমদ জাবেদের আত্মার মাগফেরাত কামনায় শোক প্রস্তাব গৃহিত হয়। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com