সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

তারুণ্য সোসাইটির ‘ক্যারিয়ার গাইডেন্স সেমিনার’ অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ২৮ জুলাই, ২০১৯
  • ৫২৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ শিক্ষার্থীদের বিপুল উৎসাহ উদ্দীপনা ও অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে তারুণ্য সোসাইটি, হবিগঞ্জ আয়োজিত ক্যারিয়ার গাইডেন্স সেমিনার। গতকাল শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত এ সেমিনারের উদ্বোধন করেন তারুণ্য সোসাইটির প্রধান উপদেষ্টা ও হবিগঞ্জ পৌর মেয়র মিজানুর রহমান মিজান। উদ্বোধনী পর্বে হবিগঞ্জ পৌরসভা উপ-নির্বাচনে মেয়র নির্বাচিত হওয়ায় মিজানুর রহমান মিজানকে সংবর্ধনা স্মারক তুলে দেন তারুণ্য সোসাইটির সদস্যরা।
ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ ও লক্ষ্য অর্জনে সহায়ক ক্যারিয়ার গাইডেন্স সেমিনারে আলোচক হিসেবে দিক নির্দেশনা মূলক আলোচনা করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল।
নিজের জীবনের বিভিন্ন প্রতিকূল মুহূর্ত ও সাফল্যের স্মৃতিচারণ করে ভবিষ্যতে করণীয় সম্পর্কে ছাত্র-ছাত্রীদের দিকনির্দেশনা দেন তিনি। তার বক্তব্য বৈশ্বিক সম্পর্ক, যোগাযোগ, দেশীয় এবং আন্তর্জাতিক শিক্ষা ব্যবস্থা ও বাংলাদেশের কর্মসংস্থান সম্পর্কে আলোচনা করেন তিনি। বক্তব্য শেষে ছাত্র জীবনের নানাবিধ সমস্যা নিয়ে প্রশ্ন করেন শিক্ষার্থীরা। সকলের প্রশ্নের সহজ ও সাবলীল উত্তর প্রদান করেন অধ্যাপক ড. জহিরুল হক শাকিল।
অনুষ্ঠানের সমাপনী সেশনে বক্তব্য রাখেন তারুণ্য সোসাইটি তত্ত্বাবধায়ক শেখ ওসমান গনি রুমী। এছাড়াও বক্তব্য রাখেন বাড্স কেজি এন্ড হাই স্কুলের অধ্যক্ষ আলহাজ্ব নূর উদ্দিন জাহাঙ্গীর, বিশিষ্ট নাট্য সংগঠক ও রোটারি ক্লাব অব হবিগঞ্জ খোয়াই এর সাবেক সভাপতি সৈয়দ আব্দুল বাকী মোঃ ইকবাল, সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েল, আইডিয়াল ফ্রেন্ডস ক্লাব (আইএফসি) সভাপতি রাজিব চৌধুরী প্রমূখ। অনুষ্ঠানটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন সংঠনের সভাপতি আবিদুর রহমান রাকিব।
অনুষ্ঠান শেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। উক্ত র‌্যাফেল ড্র তে ১০ জন ভাগ্যবান শিক্ষার্থী উপহার গ্রহন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com