শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আজকের শিশুরাই আগামীদিনের বাংলাদেশ-পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ

  • আপডেট টাইম রবিবার, ২১ জুলাই, ২০১৯
  • ৯৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লা বিপিএম-পিপিএম এর উদ্যোগে প্রায় ১ হাজার ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলার শাহজীবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৫১ নং পূর্ব নোয়াগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়, নূরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, পুরাসুন্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পুলিশ সুপার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন। এ সময় পুলিশ সুপার সবাইকে দাঙ্গা, মাদক, ইভটিজিং, জঙ্গীবাদ, প্রযুক্তির অপব্যবহার ও বাল্য বিবাহ থেকে দূরে সরে সুন্দর জীবন গঠনের পরামর্শ দেন। তিনি বলেন, আজকের শিশুরাই আগামীদিনের বাংলাদেশ। তাই তাদের সচেতন ও সুনাগরিক হয়ে গড়ে উঠতে হবে।
এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, শায়েস্তাগঞ্জ থানার ওসি আনিসুর রহমান, নূরপুর ইউপি চেয়ারম্যান মখলিছ মিয়া, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com