মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বানিয়াচঙ্গে ব্যাংক কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা

  • আপডেট টাইম রবিবার, ২১ জুলাই, ২০১৯
  • ৮৫৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ কাজকে কাজ হিসেবে নিতে হবে, যে কোন কাজকে আপন করে নিতে পারলে সেই কাজে অবশ্যই সফলতা আসবে। একজন ম্যানেজার হিসেবে আমি আমার সব কিছু দিয়ে গ্রাহকদের সেবা দিয়েছি, গ্রাহকও আমার কাজের মুল্যায়ন করেছেন, চাকুরীর জীবনে শেষ প্রান্তে এসে আজ বিদায়লগ্নে বুঝতে পেরেছি গ্রাহক আমাকে কতটা ভালবেসে ছিল। বানিয়াচংবাসীর কথা আমার সারা জীবন মনে থাকবে। বানিয়াচং কৃষি ব্যাংক শাখার বিদায়ী ম্যানেজার নিশিকান্ত দে বদলী জনিত বিদায়ী অনুষ্টানে এ কথাগুলো বলেন। কৃষি ব্যাংক শাখার ২য় কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী বিপূল ভূষণ রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যবসায়ী হোসেন আহমদ খান, শ্যামায়ুল হোসেন শ্যামল, মোঃ আমির হোসেন, সাংবাদিক মখলিছ মিয়া। ব্যাংকের পক্ষে বক্তব্য রাখেন ব্যাংক কর্মকর্তা মাহবুব আলী খান, নুরুল আমিন, শুভাশীষ দেবনাথ। অনুষ্ঠানের শেষাংশে বিদায়ী ম্যানেজার নিশিকান্ত দে এর হাতে শুভেচ্ছা ক্রেষ্ট তুলেদেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথি ও ব্যাংকের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com