বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শায়েস্তাগঞ্জের বিভিন্ন দলের অর্ধশতাধিক নেতাকর্মী আতিককে সমর্থন জানিয়েছেন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০১৪
  • ৪৭৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও বিএনপির নেতা শাহ এমরান মিয়ার নেতৃত্বে গত সোমবার রাতে বিভিন্ন দলের অর্ধশতাধিক নেতাকর্মী ১৯ দলীয় জোটের নেতা ও জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব আতিকুর রহমান আতিক এর হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টি কাজী জাফরের দলে যোগদান করেন। এসময় আলহাজ্ব আতিকুর রহমান আতিক বলেন, একটি সংগঠনের প্রধান যদি নীতি আদর্শ না মেনে কাজ করেন তাহলে তার পৌছনে কাজ করা সম্ভব হয় না। এরশাদ নীতি আদর্শ ভুলে জাতীয় পার্টিকে আওয়ামী জাতীয় পার্টিতে পরিণত করছে। কাজী জাফর জাতীয় পার্টির মূল আদর্শ ধরে রাখতে পেরেছেন। তার নেতৃত্বেই জাতীয় পার্টির নেতাকর্মীরা পথ চলতে শুরু করেছেন। যারা কাজী জাফর আহমদের আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয় পার্টির পতাকা তলে আসছেন তাদের আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। এ সময় উপস্থিত ছিলেন জেলা জাপার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর জিয়াউল হক জিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোতাব্বির হোসেন ফটিক, আয়ুব আলী মেম্বার, নাসির উদ্দিন নাছু, সৈয়দ আখলাক উদ্দিন মুনসুর, ফকির হুমায়ূন কবির, মুহিব আল হাসান, বিশিষ্ট মুরুব্বী আম্বর আলী, যুবসংহতির নেতা রায়হান উদ্দিন নায়েব, মুখলিছ মিয়া, শাহরিয়ার হাসান লিটন, স্বপন মেম্বার, শামীম আহমেদ, গোলাম মোস্তফা, কাজল মিয়া, জিল্লুর রহমান, সালেহ উদ্দিন, শাহ আলম মিজান, জামাল মিয়া, তালুকদার, শহীদ মিয়া, ফজল মিয়া, শাহাব উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com