শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক হবিগঞ্জে পর্যটন সম্ভাবনা যাচাইয়ে রেমা-কালেঙ্গা অভয়ারণ্য পরিদর্শন শহরে চাঁদাবাজির অভিযোগে আটক ৩ জন কারাগারে ॥ মামলা দায়ের বানিয়াচংয়ে কিশোরী সানজিদা হত্যা মামলার আসামি গ্রেপ্তার ধুলিয়াখাল থেকে সাজাপ্রাপ্ত আসামি সাহিদুর গ্রেফতার রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ ॥ হুমকির মুখে জনস্বাস্থ্য শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন

দীঘলবাগে মামলা আপোষের টাকা ভাগবাটোয়ারা নিয়ে সংঘর্ষে আহত ২০

  • আপডেট টাইম রবিবার, ৭ জুলাই, ২০১৯
  • ৬৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার দীঘলবাগ গ্রামে তোতা মিয়া হত্যা মামলা আপোষের টাকার ভাগ-ভাটোয়ারা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত হয়েছে। গতকাল শনিবার দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। সংঘর্ষে বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের তোতা মিয়া সংঘর্ষে মারা যায়। এ ঘটনাটি সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমুদুল হকসহ অন্যান্য প্রতিনিধিরা আপোষে মিমাংসা করে দেন এবং আপোষের টাকা নিহত তোতা মিয়ার পুত্র আব্দুল কাইয়ুমকে দেয়া হয়। এ টাকার উপর ভাগ চায় আব্দুল মালেক ও একই গ্রামের মধু মিয়ার পুত্র শাহিদ মিয়া। এ টাকার ভাগ ভাটোয়ার নিয়ে গতকাল তাদের মাঝে বাক-বিতন্ড হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে সদর থানার ওসি (তদন্ত) জিয়াউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। গুরুতর আহত অবস্থায় আউয়াল মিয়া (৩৫), শহীদ মিয়া (৭৫), মনিরা বেগম (২৮), জহিরুল ইসলাম (২০), আব্দুল আউয়াল (৪৫), মধু মিয়া (৭০), সৈয়দ আলী (৪৫), কালাম মিয়া (৩২), শাহজাহান মিয়া (৩০), পারভিন আক্তার (২৮), মোতাব্বির (২২), মজিদ (৫০), কদ্দুছ (২৫), বারিক (৬৫), সুমন (২০), কবির (৪৫), সফিক মিয়া (৪০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। ওসি জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com