বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দুই দিনব্যাপী জন্ম উৎসব শুরু আজ সুরমা নদী থেকে চুনারুঘাটের মা ও মেয়ের মরদেহ উদ্ধার নবীগঞ্জে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেপ্তার হবিগঞ্জে ৫’শ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক শায়েস্তাগঞ্জে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করলেন হুইপ জি কে গউছ হবিগঞ্জে জেলা প্রশাসকের কাছে ‘আশা’র ৪শ কম্বল হস্তান্তর নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্ব্যে মারাত্মক হুমকী নবীগঞ্জ ফারিয়ার সাংগঠনিক সম্পাদক কিরণ দেবের বৌভাত অনুষ্ঠিত বানিয়াচঙ্গে পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ যুবলীগ কর্মী আটক চুনারুঘাটে ২৪ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বানিয়াচংয়ে বিষপানে এক কৃষকের মৃত্যু

  • আপডেট সময় রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে জমিতে ব্যবহারের বিষপানে দীরেন্দ্র দাস (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রোববার (১১ অক্টোবর) দুপুরে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত দীরেন্দ্র দাস বানিয়াচং উপজেলার ৯ নম্বর পুকড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কবিপুর গ্রামের মৃত হরিচরণ দাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকালে নিজ বাড়িতে তিনি জমিতে ব্যবহারের বিষপান করেন। পরে তাঁর মুখ দিয়ে ফেনা বের হতে দেখে স্বজনরা তাঁকে দুপুর সাড়ে ১২টায় হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর ১টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com