শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাট ও বানিয়াচংয়ে সাপের কামড়ে দু’জনের মৃত্যু

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯
  • ৯৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ও বানিয়াচংয়ে সাপের কামড়ে দুইজনের মৃত্যু হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চুনারুঘাটের দেওরগাছ ইউনিয়নের জুড়িয়া গ্রামের রফিক মিয়ার ছেলে সপ্তম শ্রেণির ছাত্র শরিফ মিয়া রবিবার সন্ধ্যায় বাড়ির কাছেই একটি ছড়ায় ব্রীজের কাছে মাছ ধরছিল। এসময় একটি সাপ তাকে কামড় দেয়। খবর পেয়ে আত্মীয়স্বজনরা তাকে রাতেই একটি ক্লিনিকে এনে ইনজেকশন দিয়ে বাড়িতে নিয়ে যায়। রাত দেড়টার দিকে তার বিষক্রিয়া হলে সে মারা যায়।
এদিকে বানিয়াচঙ্গে বিষধর সাপের কামড়ে আশরাফুল ইসলাম (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে উপজেলা সদরের জাতুকর্নপাড়া চান্দের মহল্লার আব্দুর রহমানের ছেলে।
রবিবার দিবাগত রাত্রে শুটকী নদী সংলগ্ন বড় গুইল্লা হাওড়ে ৪/৫জন মিলে মাছ ধরতে যায়। এ সময় পায়ে কী যেন একটি কামড় দিয়েছে টের পায় আশরাফুল। তাতে সে কর্ণপাত করেনি। যতই সময় যায় তাতে তার শরীরে বিষ বিস্তৃতি ঘটতে থাকে।
এ ঘটনাটি সাথীদের জানালে তারা মাছ ধরা বাদ দিয়ে আশরাফুলকে নিয়ে বাড়িতে ফেরে। এরই মধ্যে সে ঢলে পড়ে। রোববার দিনগত গভীর রাতেই উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com