শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

নবীগঞ্জে ভূমি নিয়ে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ২০

  • আপডেট টাইম সোমবার, ২৪ জুন, ২০১৯
  • ৭১৪ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মুকিমপুর গ্রামে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় ১ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের নবীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল (২৩ জুন) রবিবার বিকেলে উপজেলার আউশকান্দি ইউনিয়নের মুকিমপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সূত্রে জানা যায়, ওই গ্রামের মুহিত খাঁন ও জরিফ মিয়ার মধ্যে জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এনিয়ে বিচারও হয়েছে। গত শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিচারকদের নিয়ে জরিফ মিয়ার লোকেরা বির্তকিত লেখালেখি করে। এ ঘটনার বিষয়ে জানতে চাইলে বিচারকদের সাথে জরিফ মিয়ার লোকজনের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে প্রতিপক্ষ মুহিত খাঁনের লোকজন উপস্থিত হলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় সালিশ বিচারক ও দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ চলে। প্রায় ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের লোকজন আহত হয়। পরে গ্রামের মুরুব্বিয়ান চেষ্টা করে সংঘর্ষ নিয়ন্ত্রন করেন। সংঘর্ষে গুরুতর আহতরা হল, ছাব্বির খাঁন (২৬), আশিক খাঁন (৫৬), তাজুল খাঁন (৬০), কাউছার খাঁন (২৫), মুহিব খাঁন, (২৬), আমরু খাঁন (৩৫)।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, বিষয়টি আমাকে একজন মোবাইল ফোনে অবগত করেছেন তবে এ ব্যাপারে কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com