শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জ থানা পুলিশ জব্দকৃত ভেজাল মসলা বিনষ্ট করেছে

  • আপডেট টাইম রবিবার, ২৩ জুন, ২০১৯
  • ৬৩০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানা পুলিশ থানায় জব্দকৃত ১৫০ বস্তা ভেজাল মসলা বিনষ্ট করেছে। গতকাল শনিবার দুপুরে থানা কম্পাউন্ডারে পানিতে ফেলে তা বিনষ্ট করা হয়। এ সময় অফিসার ইনর্চাজ মোহাম্মদ ইকবাল হোসেন, এসআই মোঃ সাব্বির হোসেন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০১৭ইং সনের শেষের দিকে নবীগঞ্জ শহরের মধ্য বাজারে ভেজাল সিন্ডিকেট ব্যবসায়ী বিপুল গোপ মালামাল তার গোদামে ঢোকানোর সময় উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর নুরে আলম সিদ্দকীর নজরে পড়লে তিনি ট্রাকটি আটক করে থানা পুলিশে খবর দেন। পুলিশ এসে ১৫০ বস্তা ভেজাল মসলাসহ ট্রাকটি থানায় নিয়ে যায়। এ ব্যাপারে ভেজাল সিন্ডেকেট ব্যবসায়ী বিপুল গোপের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা হয় এবং জব্দকৃত মসলা ফরেনসি রিপোর্টের জন্য ঢাকা মহাখালিতে প্রেরন করা হয়। ফরেনসি রিপোর্টেও মসলা গুলো ভেজাল মর্মে রিপোর্ট আসলে মামলার অভিযোগ পত্র প্রেরন করেন তৎকালীন তদন্ত কর্মকর্তা এসআই খবির উদ্দিন। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে। দীর্ঘদিন পর বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে থানায় জব্দকৃত বস্তা ভর্তি ভেজাল মসলা বিনষ্ট করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com