মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে অনামিকা (১৯) নামে এক মেধাবী শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শুক্রবার রাতে মাধবপুর পৌর শহরের কাটিয়ারা এলাকায় এ ঘটনা ঘটে। মাধবপুর থানার উপ-পরিদর্শক(এসআই) মুসলেহ উদ্দিন জানান, কাটিয়ারা গ্রামের দীরেন্দ্র পালের মেয়ে অনামিকা পাল অভিমান করে শুক্রবার রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সে ২০১৯ সালের এইচএসসি পরীক্ষায় পাশ করে বেসরকারী ডেন্টালে চান্স পায়।
বিস্তারিত