বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

বানিয়াচঙ্গে সাংবাদিক ইমদাদুল কাফনের কাপড় পাঠিয়ে হুমকির ঘটনায় ১ জন গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ১২ জানুয়ারী, ২০২০
  • ৫৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ের সাংবাদিক ইমদাদুল হোসেন খানকে কাফনের কাপড় ও চিঠি পাঠিয়ে মৃত্যুর জন্য প্রস্তুত থাকার হুমকি দেয়ার ঘটনায় নজিম উদ্দিন (৩০) নামে একজনকে পুলিশ গ্রেফতার করেছে। সে উপজেলার পুকড়া গ্রামের হাফেজ মস্তোফা মিয়ার ছেলে। গত শুক্রবার দিবাগত রাত ১ টায় হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগর থেকে তাকে গ্রেফতার করা হয়। গতকালই তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ তাকে জিজ্ঞাসাবদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে।
জানা যায়, বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক এস.এম সাইফুল ইসলাম সেলিম গত ৩০ জুলাই ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টটি হচ্ছে, “বানিয়াচং সাবরেজিস্ট্রি অফিস কি চলছে দুর্নীতি মুক্ত ? সাংবাদিক ও স্থানীয় জনসাধারণের একটু দৃষ্টি আকর্ষণ করছি।” এই পোস্টের সূত্র ধরে সাংবাদিক ইমদাদ অনুসন্ধান চালান। অনুসন্ধানকালে তিনি তথ্য-প্রমাণ পান, স্বাধীনতার পূর্বে ভারত চলে যাওয়া সংখ্যালঘু হরিচরণ রায়ের পুকড়া মৌজার ২৩৯ খতিয়ানের ৬৪১ দাগের ফেলে যাওয়া ৪৫ শতক ভূমি ভুলবশত অর্পিত সম্পত্তি বা খাস খতিয়ানভূক্ত হয়নি। এ সুবাদে এলাকার একটি প্রভাবশালী চক্র সাবরেজিস্টার শংকর কুমার ধরের যোগসাজসে ভূয়া দাতা সাজিয়ে জাল জাতীয় পরিচয়পত্র ও জাল ওয়ারিশান সনদ তৈরী করে জালিয়াতির মাধ্যমে ওই ভূমি আত্মসাত করেছে। এই অনুসন্ধ্যানী সংবাদের তথ্য-প্রমাণ সংগ্রহকালে গত ৯ ডিসেম্বর মনির নামে জনৈক সিএনজি চালকের মাধ্যমে দুর্বৃত্তরা একটি ব্যাগের ভেতর কাফনের কাপড় ও চিঠি পাঠিয়ে সাংবাদিক ইমদাদকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকার হুমকি দেয়। এ ঘটনায় তিনি পরদিন বানিয়াচং থানায় একটি জিডি করেন (নং-৪২৭)। এর সূত্রধরে পুলিশ সিএনজি চালককে নিয়ে তদন্ত শুরু করে। তদন্তকালে সিএনজি চালক মনির পুকড়া গ্রামের নজিম উদ্দিনকে কাফনের ব্যাগ প্রেরণকারী হিসেবে সনাক্ত করলে পুলিশ অভিযান চালিয়ে গত শুক্রবার দিবাগত গভীর রাতে গ্রেফতার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com