বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তন নবীগঞ্জের সাংবাদিক ফরিদ আহমদ শিকদারকে সম্মাননা সনদ প্রদান

  • আপডেট টাইম রবিবার, ১২ জানুয়ারী, ২০২০
  • ৪৭০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের ১নং ওর্য়াডের নিজ আগনা গ্রামের ফরিদ আহমদ শিকদার ২০০৪-২০০৫ সেশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ১ম সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা সনদ (রাষ্ট্র বিজ্ঞানে) অর্জন করেন। নবীগঞ্জ উপজেলার ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের ১নং ওর্য়াডের নিজ আগনা গ্রামের আলহাজ্ব মোঃ আব্দুল মন্নাফ শিকদার ও মোছাঃ জয়ফুল শিকদারের সর্বকনিষ্ঠ ছেলে ফরিদ আহমদ শিকদার ২০০৪-২০০৫ সেশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকত্তোর (রাষ্ট্র বিজ্ঞানে) ডিগ্রী অর্জন করেন। গতকাল ১১ জানুয়িারী ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তন অনুষ্ঠান। উক্ত উনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আব্দুল হামিদ সমার্বতন অনুষ্ঠানের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ ও উচ্চতর ডিগ্রী প্রাপ্তদের মধ্যে সনদ, গাউন, ক্যাপ সহ সমার্বতনের বিভিন্ন উপহার প্রদান করেন।
উল্লেখ্য ফরিদ আহমদ শিকদার তিন ভাই দুই বোনের মধ্যে সর্বকনিষ্ঠ। ফরিদ আহমদ শিকদার কাজীরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক সমাপনী, বাগাউড়া উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি, নবীগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচ.এস.সি ও ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞানে স্নাতকত্তোর এবং ঢাকা বঙ্গবন্ধু ‘ল’ কলেজ ও সিলেট ‘ল’ কলেজ থেকে এল.এল.বি ডিগ্রী সফলতার সাথে অর্জন করেন। এই সফলতার জন্য শিক্ষাজীবনের সকল শিক্ষক/শিক্ষিকা ও যাদের অনুপ্রেরণায় আজকের এই অর্জন সেই প্রিয় মা, বাবা, ভাই, বোনদের একান্ত সহযোগীতা ও উৎসাহ এবং আত্বীয় স্বজন, বন্ধুমহল সহ যারা দোয়া ও প্রেরণা দিয়েছেন তাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com