বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

মাধবপুরে রেল লাইনের ক্রটি ১০ কিলোমিটার বেগে চলছে ট্রেন

  • আপডেট টাইম রবিবার, ১২ জানুয়ারী, ২০২০
  • ৬১৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ ঢাকা সিলেট রেল লাইনের মাধবপুর উপজেলার আনন্দগ্রাম এলাকায় রেল লাইনে ক্রটি থাকায় ঝুকিপূর্ন রেল লাইন দিয়ে ১০ কিলোমিটার বেগে চলছে ট্রেন। খবর পেয়ে রেলের প্রকৌশল বিভাগ রেল লাইনের ক্রটি পূর্ন অংশ টি মেরামত করতে শুক্রবার সকাল থেকে কাজে নেমেছে। আনন্দগ্রাম গ্রামের আব্দুল ওয়াহাব জানান, শুক্রবার সকালে হঠাৎ করে দেখা যায় ঢাকা সিলেট রেল লাইনে স্থাপিত শিকে ফাটল ধরেছে। ঘটনাটি দ্রুত স্টেশন মাস্টারকে জানানো হয়। এর আগেও একই এলাকার ২শ দুরে রেল লাইনের শিকে ফাটল ধরেছিল। বহু পুরাতন রেল লাইন হওয়ায় এই রকম ক্রটি হয়ে থাকে। হরষপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার পরশ আলী জানান, শুক্রবার সকালে রেল লাইন ক্রটির খবর পেয়ে দ্রত বিষয়টি রেলওয়ের উর্ধ্বতন কতৃপক্ষকে জানানো হয় এবং সকল রেল স্টেশনে বার্তা দেওয়া হয়। ট্রেন চলাচল বন্ধ নেই। তবে ঢাকা সিলেট রেল লাইনে চলাচলকারী সকল ট্রেন ধির গতিতে চলাচল করছে। শায়েস্তাগঞ্জ রেল প্রকৌশল বিভাগের উধ্বর্তন উপ-সহকারী প্রকৌশলী (পথ) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে মেরামতকারী দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অতি শিঘ্রই মেরামত কাজ সম্পন্ন হবে। ক্রটি পূর্ন এলাকাতে ট্রেনের গতি কমিয়ে ১০ কিলোমিটার গতি বেগে ট্রেন চলাচল করছে। তিনি আরো জানান, রেল পথের শিকের ট্রেন চলাচলের ধারন শক্তি ২৫ বছর পর্যন্ত থাকে। ১৩৮ বছরের পুরাতন শিক দিয়ে ট্রেন চলাচল করায় এ সমস্যার সৃষ্টি হয়। সম্পূর্ন নতুন রূপে রেল লাইন নির্মান হওয়ার প্রকল্প হাতে নেওয়ায় বর্তমানে মেরামত করে রেল চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com