বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

লুকড়া ইউনিয়ন চেয়ারম্যানের পাওনা টাকা উদ্ধার করে দিলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম

  • আপডেট টাইম রবিবার, ১২ জানুয়ারী, ২০২০
  • ৫০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভার হাসপাতাল এলাকার লন্ডন প্রবাসী ফখরুল আলমের কাছ থেকে হবিগঞ্জ সদর উপজেলার ১নং লুকড়া ইউনিয়নের চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাসের পাওনা টাকা উদ্ধার করে দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম (পিপিএম-সেবা)। ইউপি চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাসের আবেদনের প্রেক্ষিতে গতকাল অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ের উভয় পক্ষ নিয়ে এক সমঝোতা বৈঠকে বসেন। বৈঠকের আলোচনা শেষে লন্ডন প্রবাসী ফখরুল আলমের পক্ষের ৫ লাখ টাকা দেয়ার সমতি প্রকাশ করা হয়। পরে লন্ডন প্রবাসীর পক্ষের শায়েস্তাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান ইউপি চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাসের হাতে ৫ লাখ টাকার চেক তুলে দেন। অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রমের আওতায় উভয় পক্ষ নিয়ে সমঝোতায় বসে বিরোধ নিস্পতি করেছি। এর মাধ্যমে সু-দীর্ঘ একযুগ পূর্বের পাওনা টাকা ফিরে পান ইউপি চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাস। তিনি বলেন-আমার বিশ্বাস প্রশাসনের কর্মকর্তাগণ আন্তরিক হলে মামলা মোকাদ্দমা ছাড়াই এরূপ অনেক সমস্যার সমাধান করা সম্ভব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com