শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার শাহজি বাজার দরগা গেইট এলাকায় বণ্য বানরের কামড়ে আখি আক্তার নামে (৬) মাসের শিশু আহত হয়েছে। গুরুত আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে ওই গ্রামের কাওছার মিয়ার কন্যা। গতকাল শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে। সূত্র জানান, এলাকায় বেশ কয়েকটি বন্য বানর এর বিচরণ দেখা যাচ্ছে। বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর তেঘরিয়াতে বাড়ির সীমানা বিরোধের জের ধরে দুপরে সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় ফরাস উদ্দিন (৫০), ফজল উদ্দিন (৪০), কাইয়ুম (৪০), নাছির (৪৫) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, ফজল উদ্দিন এর সঙ্গে তাঁর প্রতিবেশী কাইয়ুম এর বাড়ির বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ ওলিপুর থেকে অজ্ঞান অবস্থায় বাদশা মিয়া (২০) নামে এক ট্রাক চালক কে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। গতকাল শুক্রবার ভোর রাতে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করেন। গতকাল দুপুরে তার জ্ঞান ফিরলে সে পুলিশকে জানায় ঢাকা মিরপুর ১৪ নং থেকে প্রতারক চক্রের কিছু মালামাল নিয়ে মৌলভীবাজার বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে এমপি আবু জাহির ১ম বিভাগ ক্রিকেট লীগে মডার্ণ ক্লাব অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে শুক্রবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা উত্তরণ সংসদকে ২ উইকেটে পরাজিত করে। টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করতে নেমে উত্তরণ সংসদ ৪৩.১ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ এর চোখে অস্ত্রপচার আজ। ঢাকার একটি চক্ষু হাসপাতালে সকালে তাঁর এই অপারেশন করা হবে। তিনি বেশ কিছু দিন ধরে চোঁখের ভাইরাস জনিত রোগে আক্রান্ত ছিলেন। গতকাল ঢাকার চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিলে তিনি অস্ত্রপাচরের পরামর্শ দেন। জেলা প্রশাসক তাঁর সফল অস্ত্রপচারের জন্য হবিগঞ্জবাসীর নিকট দোয়া ও বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১০ টাকা কেজি দরে চাল ওজনে কম দেয়ার অভিযোগ উঠেছে ডিলার শাহজাহান মিয়ার বিরুদ্ধে। প্রতিকার চেয়ে সজিমা বেগম, হালিমা আক্তার, রেজিয়া খাতুন, রাজমিনা বেগম স্বাক্ষরিত আরও কয়েকজন উপকারভোগী কার্ডধারী বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা জেলা প্রশাসক ও হবিগঞ্জ খাদ্য নিয়ন্ত্রকের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, ত্রিকরমহল্লার মৃত আবদুর বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ জংশন থেকে ৩৫ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ১০ টায় শায়েস্তাগঞ্জ রেলওয়ের পুলিশ ফাড়ির ইনচার্জ সাজিদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সে এক সপ্তাহ ধরে রেলওয়ে জংশন এলাকায় ভবগুরে বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। ১৫ দিন অতিবাহিত হলেও স্বজনরা তার সন্ধান পাচ্ছেননা। নিখোঁজ ওই মাদ্রাসা ছাত্রের নাম তামিনুল ইসলাম ভুইয়া ওরফে তানিম (১৫)। সে পীরেরগাও গ্রামের সিরাজ ভূঁইয়ার ছেলে এবং হাফিজিয়া মাদ্রাসায় হিফজ বিভাগের আবাসিক ছাত্র। এ ঘটনায় তানিমের পিতা চুনারুঘাট থাকায় একটি ডায়েরি করেছেন। যার নং- ১০১৫, তাং- ১৯/০৩/২০১৯। বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচংয়ের মুড়ারআব্দা গ্রামের শ্রী শ্রী গোবিন্দ জিউর আখড়ার সেবাইত শ্রী প্রেমানন্দ দাস মোহন্ত প্রয়ান করেছেন (দিব্যান লোকান্ স্ব গচ্ছতু)। গতকাল শুক্রবার দুপুর ২ টা ১৫ মিনিটের দিকে নিজ আখড়ায় তিনি মহা প্রয়ান করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। তিনি অসংখ্য শিষ্য, ভক্তবৃন্দ ও গুনগ্রাহী রেখে গেছেন। এদিকে তাঁর মহা প্রয়ানে শিষ্য, বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে ‘চিনাই নদীর’ ব্রীজটি অনেক বছর ধরে পরিত্যক্ত হয়ে পড়ে আছে। ফলে দূর্ভোগ পোহাতে হচ্ছে দুই উপজেলার প্রায় ২০ হাজার মানুষ। বারবার জন প্রতিনিধিদের দরজায় ধর্না দিয়েও কোন উপকার পাচ্ছেন না ভূক্তভোগীরা। স্থানীয় জনগণের সাথে কথা বলে জানা যায়, বানিয়াচং উপজেলার পৈলারকান্দি ইউনিয়নের কুমড়ি বাজারের পাশ দিয়ে বয়ে চলা ‘চিনাই নদীর’ উপর বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মোশাহিদ আলম মুরাদের জামিন হয়েছে। গত বৃহস্পতিবার তিনি কারাগার থেকে বেরিয়ে আসেন। কারাগার থেকে বেরিয়ে প্রথমে তিনি হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক সাবেক মেয়র আলহাজ্ব জি কে গউছের সাথে সাক্ষাৎ করেন। পরে তিনি নবীগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে সন্দলপুর নামকস্থানে বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com