শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

শাহজীবাজারে বানরের কামড়ে শিশু আহত

  • আপডেট টাইম শনিবার, ৩০ মার্চ, ২০১৯
  • ৮৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার শাহজি বাজার দরগা গেইট এলাকায় বণ্য বানরের কামড়ে আখি আক্তার নামে (৬) মাসের শিশু আহত হয়েছে। গুরুত আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে ওই গ্রামের কাওছার মিয়ার কন্যা। গতকাল শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে। সূত্র জানান, এলাকায় বেশ কয়েকটি বন্য বানর এর বিচরণ দেখা যাচ্ছে। কিন্তু কর্তৃপক্ষের পক্ষ থেকে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দিন দিন বন্য বানরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। আহত শিশুর মা শারমিন আক্তার জানান, গতকাল বিকালে আখি ঘরের ভেতরে খেলা করছিল। হঠাৎ করে একটি বানর ভেতরে প্রবেশ করে তাঁর শরীরের বিভিন্ন স্থানে কামড় দেয়। এ সময় তাঁর চিৎকারে পরিবারের লোকজন লাটি সোটা নিয়ে এগিয়ে আসলে বানরটি পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় আখিকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশংকাজনক বলে ডাঃ মেহেদি হাসান জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com