মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বানিয়াচংয়ে খালে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ ॥ আহত ১০ হবিগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের গবেষণার জন্য ছাত্র ফ্রন্ট নেতা লিটনের মরণোত্তর দেহ দান নবীগঞ্জের নোয়াপাড়ায় ক্রয়কৃত জমিতে লাগানো গাছ কাটতে বাধা ॥ থানায় অভিযোগ নবীগঞ্জে আলোচিত বোন হত্যা মামলার আসামী শাহীন সিলেট থেকে গ্রেফতার হবিগঞ্জ জেলায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা ॥ খালি পদ ৯৫৭টি হবিগঞ্জের বিরতিহীন বাস ভাংচুর ও শ্রমিকদের মারধোরের অভিযোগ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে সিলেট ওসমানি মেডেকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দিনমজুর লিটন মিয়া হারিয়ে যেতে বসেছে মাধবপুরের ঐতিহ্যবাহী হাতে তৈরি পানির ফিল্টার চুনারুঘাটে যৌতুক দাবির অভিযোগে পুলিশ সদস্যের বিরুদ্ধে স্ত্রীর মামলা বাহুবলে মাদক সেবন করে হট্টগোল এক যুবকের ৭ মাসের কারাদণ্ড

নবীগঞ্জের নোয়াপাড়ায় ক্রয়কৃত জমিতে লাগানো গাছ কাটতে বাধা ॥ থানায় অভিযোগ

  • আপডেট সময় সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের পৌর এলাকায় নোয়াপাড়ায় ক্রয়কৃত লাগানো গাছ বিক্রি করতে বাধা দেয়া হচ্ছে বলে নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। নবীগঞ্জ পৌরসভার নোয়াপাড়া এলাকার বাসিন্দা নবীগঞ্জের সংবাদপত্র এজেন্ট মোঃ মোশাহিদ আলী গতকাল নবীগঞ্জ থানায় অভিযোগটি দায়ের করেন।
অভিযুক্তরা হচ্ছেন-নবীগঞ্জ পৌর সভার মায়ানগর গ্রামের জামির আলী (৬০), ইনসাব আলী (৪৫), আজমান আলী (৬০) ও সুবিতা বিলি (৪৮)।
মোঃ মোশাহিদ আলী অভিযোগে বলেন, রাজাপুর মৌজার জে.এল.নং- ৬৮ ও ১৯৩ নং খতিয়ানের ১৭৪, ১৭৫ ও ১৭৬ নং দাগের ৪৪ শতক বাড়ী রকম ভূমি ইসহাক আহমেদ ভিসা ও জামির মিয়ার নিকট থেকে ক্রয় করেন। পরে ওই জায়গায় বিভিন্ন জাতের গাছ রোপন করা হয়। ইদানিং ব্যক্তিগত প্রয়োজনে মোশাহিদ আলী কিছু গাছ সোহেল মিয়া নামে একজনের নিকট বিক্রি করেন। সোহেল মিয়া ক্রয়কৃত গাছ কাটতে শুরু করলে অভিযুক্তরা দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে ১০টি গাছ দেখিয়ে এগুলো কাটতে নিষেধ করেন। সোহেল মিয়া বিষয়টি গাছের মালিক মোশাহিদ আলীকে অবহিত করলে তিনি ঘটনাস্থলে যান। এ সময় গাছ কাটতে বাধা দেয়ার কারণ জানতে চাইলে অভিযুক্তরা উত্তেজিত হয়ে মারমুখী আচরণ করে। এক পর্যায়ে মোশাহিদ আলীকে হুমকী দিয়ে ১০টি গাছ রেখে বাকী গাছ কাটতে বলে। এ অবস্থায় গাছ কাটতে গেলে দাঙ্গা-হাঙ্গামাসহ খুন-জখম হওয়ার সম্ভাবনা বিদ্যমান। ঘটনাটি স্থানীয় গণ্যমান্য লোকজনকে অবহিত করলে তারা বিচার শালিসের চেষ্টা করে ব্যর্থ হন। মোশাহিদ আলী তার ক্রয়কৃত জায়গায় লাগানো গাছ কাটতে প্রশাসনের নিকট আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com