শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কায়সার কামাল ॥ আধুনিক ও মানবিক দেশ গড়ে তুলতে কাজ করছে সরকার শহরে সূর্যমুখী হাসপাতাল ২ লাখ ও মধুমতি ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা চুনারুঘাটে পরীক্ষায় দেখে লিখতে বাঁধা দেওয়ায় শিক্ষককে ঘুসি ॥ শিক্ষার্থী বহিষ্কার হবিগঞ্জ ল কলেজের প্রতিষ্ঠাতা মরহুম অ্যাডভোকেট আব্দুল মতিন খানের স্মরণসভায়-ডেপুটি স্পীকার ॥ কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে আইন পেশায় প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টির অবদানে স্মরণীয় হয়ে থাকবেন মরহুম মতিন খান বাহুবলে অনুমতি ছাড়াই মেলার আয়োজন ॥ প্রশাসনের অভিযানে পণ্ড চুনারুঘাটে ৬১ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারী গ্রেফতার চুনারুঘাটের আমতলীতে বন বিভাগের অভিযান ॥ সেগুন-মেহগনিসহ কাঠ জব্দ নবীগঞ্জে ডাকাতি মামলার আসামী শিব্বিরের ১ দিনের রিমান্ড মঞ্জুর মাধবপুরে গ্যাসের জন্য চালকদের সড়ক অবরোধ ॥ দুর্ভোগে যাত্রীরা বাহুবলে রান্নাঘরের মেঝে খুঁড়ে বিষধর পদ্ম গোখরা উদ্ধার ॥ সাতছড়িতে অবমুক্ত

নবীগঞ্জে ডাকাতি মামলার আসামী শিব্বিরের ১ দিনের রিমান্ড মঞ্জুর

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার শ্রীমতপুর গ্রামে এক বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে গ্রামের মৃত কুটি মিয়ার স্ত্রী রহিমা বেগমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতদল হানা দিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। ভুক্তভোগী রহিমা বেগমের অভিযোগ, ডাকাতরা তাঁর বসতঘরে প্রবেশ করে দেড় ভরি স্বর্ণালংকার, নগদ টাকা এবং টমটম বিক্রির ৬০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় রহিমা বেগম বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলার আসামি শিব্বির আহমেদ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাঁর জামিন না-মঞ্জুর করেন। পরে গতকাল বৃহস্পতিবার আদালত তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com