শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কায়সার কামাল ॥ আধুনিক ও মানবিক দেশ গড়ে তুলতে কাজ করছে সরকার শহরে সূর্যমুখী হাসপাতাল ২ লাখ ও মধুমতি ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা চুনারুঘাটে পরীক্ষায় দেখে লিখতে বাঁধা দেওয়ায় শিক্ষককে ঘুসি ॥ শিক্ষার্থী বহিষ্কার হবিগঞ্জ ল কলেজের প্রতিষ্ঠাতা মরহুম অ্যাডভোকেট আব্দুল মতিন খানের স্মরণসভায়-ডেপুটি স্পীকার ॥ কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে আইন পেশায় প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টির অবদানে স্মরণীয় হয়ে থাকবেন মরহুম মতিন খান বাহুবলে অনুমতি ছাড়াই মেলার আয়োজন ॥ প্রশাসনের অভিযানে পণ্ড চুনারুঘাটে ৬১ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারী গ্রেফতার চুনারুঘাটের আমতলীতে বন বিভাগের অভিযান ॥ সেগুন-মেহগনিসহ কাঠ জব্দ নবীগঞ্জে ডাকাতি মামলার আসামী শিব্বিরের ১ দিনের রিমান্ড মঞ্জুর মাধবপুরে গ্যাসের জন্য চালকদের সড়ক অবরোধ ॥ দুর্ভোগে যাত্রীরা বাহুবলে রান্নাঘরের মেঝে খুঁড়ে বিষধর পদ্ম গোখরা উদ্ধার ॥ সাতছড়িতে অবমুক্ত

শহরে সূর্যমুখী হাসপাতাল ২ লাখ ও মধুমতি ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে বেসরকারি কিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে তদারকিমূলক অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে সূর্যমুখী জেনারেল হাসপাতাল-২-কে ২ লাখ টাকা এবং মধুমতি ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
গতকাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি, সিভিল সার্জনের প্রতিনিধি, পুলিশ সুপারের প্রতিনিধি এবং পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত বেসরকারি কিনিক ও ডায়াগনস্টিক সেন্টার তদারকিকরণ কমিটি হবিগঞ্জ শহরের কয়েকটি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান পরিদর্শন করে। এ সময় প্রতিষ্ঠান দুটিতে বিভিন্ন অনিয়ম ও ত্রুটি পাওয়া যায়। পরিদর্শনকালে সূর্যমুখী জেনারেল হাসপাতাল-২-এ ১০ শয্যার অনুমোদন নিয়ে ৩৬ শয্যায় রোগী ভর্তি রাখার বিষয়টি ধরা পড়ে। এ ছাড়া এমবিবিএস বা বিডিএস ডিগ্রিধারী নন, এমন ব্যক্তির নামের আগে ‘ডাক্তার’ লেখা, অপারেশনের সময় প্রথম সহকারী চিকিৎসক না রেখে নার্স বা ওটি বয় দিয়ে সহায়তা করানো, অপারেশন থিয়েটারে অপরিচ্ছন্ন পরিবেশ ও অব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনায় ত্রুটি, যথাযথভাবে অটোক্যাভ না করা এবং ফার্মেসি পরিচালনায় নিয়ম না মানাসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। এসব অনিয়মের কারণে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসপাতালটিকে ২ লাখ টাকা জরিমানা করেন। পাশাপাশি আগামী পাঁচ দিনের মধ্যে অনুমোদিত ১০ শয্যা চালু রেখে অতিরিক্ত শয্যাগুলো বন্ধ করতে এবং এ-সংক্রান্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয় ও সিভিল সার্জনের কার্যালয়ে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে, মধুমতি ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনকালে বর্জ্য ব্যবস্থাপনায় ত্রুটি, নির্ধারিত মূল্যতালিকার চেয়ে বেশি মূল্য আদায় এবং লাইসেন্স নবায়ন না থাকার মতো অনিয়ম পাওয়া যায়। এসব কারণে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। একই সঙ্গে ত্রুটিগুলো সংশোধনের জন্য এক মাস সময় দেওয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ধরনের তদারকিমূলক অভিযান বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অনিয়ম প্রতিরোধ এবং চিকিৎসাসেবার মান ও রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com