শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কায়সার কামাল ॥ আধুনিক ও মানবিক দেশ গড়ে তুলতে কাজ করছে সরকার শহরে সূর্যমুখী হাসপাতাল ২ লাখ ও মধুমতি ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা চুনারুঘাটে পরীক্ষায় দেখে লিখতে বাঁধা দেওয়ায় শিক্ষককে ঘুসি ॥ শিক্ষার্থী বহিষ্কার হবিগঞ্জ ল কলেজের প্রতিষ্ঠাতা মরহুম অ্যাডভোকেট আব্দুল মতিন খানের স্মরণসভায়-ডেপুটি স্পীকার ॥ কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে আইন পেশায় প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টির অবদানে স্মরণীয় হয়ে থাকবেন মরহুম মতিন খান বাহুবলে অনুমতি ছাড়াই মেলার আয়োজন ॥ প্রশাসনের অভিযানে পণ্ড চুনারুঘাটে ৬১ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারী গ্রেফতার চুনারুঘাটের আমতলীতে বন বিভাগের অভিযান ॥ সেগুন-মেহগনিসহ কাঠ জব্দ নবীগঞ্জে ডাকাতি মামলার আসামী শিব্বিরের ১ দিনের রিমান্ড মঞ্জুর মাধবপুরে গ্যাসের জন্য চালকদের সড়ক অবরোধ ॥ দুর্ভোগে যাত্রীরা বাহুবলে রান্নাঘরের মেঝে খুঁড়ে বিষধর পদ্ম গোখরা উদ্ধার ॥ সাতছড়িতে অবমুক্ত

ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কায়সার কামাল ॥ আধুনিক ও মানবিক দেশ গড়ে তুলতে কাজ করছে সরকার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি বলেছেন, অতীতে সমাজের সর্বক্ষেত্রে দুর্নীতির করালগ্রাসে নিমজ্জিত হয়ে পড়েছিল। মিড-ডে মিল কর্মসূচীতে ঠিকাদারদের পাশাপাশি কিছূ শিকও দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছিল। দুর্ভাগ্যবশত বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে দুর্নীতি ছিল সবচেয়ে বড় বাধা। দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারনে একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হয়নি।
এখন সময় এসেছে ২৪ এর গণঅভ্যুত্থানের ফলে নতুন বাংলাদেশকে একটি দুর্ণীতিমুক্ত দেশ হিসেবে আমরা গড়ে তোলতে চাই। বর্তমান বাংলাদেশকে একটি আধুনিক ও মানবিক বাংলাদেশ হিসেবে গড়ে তোলতে চাই সেই লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। দেশের সকল ধর্মের লোকজন একজন মানুষ হিসেবে বিশ্বের বুকে মাথা উচু করে দাড়াতে চাই আর তারই সারথী হচ্ছে ছাত্র-ছাত্রীরা। ছাত্ররাই আগামীর বাংলাদেশের ভবিষ্যত।
তিনি বলেন, দেশকে ফ্যাসিস্ট মুক্ত করতে সারা দেশে ছাত্ররাই নেতৃত্ব দিয়েছিল। ছাত্ররাই নিজের বুকের তাজা রক্ত দিয়ে ফ্যাসিস্টমুক্ত করে নতুন বাংলাদেশ গড়ে তোলেছে এবং গণতন্ত্র ফিরিয়ে এনেছে।
তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জের শিল্পকলা একাডেমিতে ‘শিক্ষাঙ্গন থেকে জাতীয় ভাবনা’ শিক্ষার মান উন্নয়ন শীর্ষক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। হবিগঞ্জে জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হুইপ আলহাজ্ব জিকে গউছ, পুলিশ সুপার তারেক মাহমুদ, হবিগঞ্জ সরকারী মহিলা কলেজের অধ্য প্রফেসর মোহাম্মদ আবদুল মজীদ।
অনুষ্ঠানে স্পিকার আরো বলেন, ঝড়ে পড়া ছাত্ররাই কিশোর গ্যাং হিসেবে গড়ে উঠে। এর মূল কারন হলো তারা সুশিক্ষায় শিক্ষা গ্রহন করতে পারে না। তিনি বলেন, কোন ছাত্রী যাতে রাস্তায় ইভটিজিং এর স্বীকার না হয় সেজন্য প্রতিটি গালস স্কুলের সামনে সাদা পোশাকধারী পুলিশ মোতায়েন থাকবে। আজকের ছাত্র-ছাত্রীরাই আগামীতে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন। পরে সন্ধ্যায় স্পিকার একজন আইনজীবির শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com