শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জের যুবক রংপুরে বিয়ে করতে গিয়ে প্রতারণার শিকার ॥ স্বর্ণ নিয়ে উধাও কনেপক্ষ নবীগঞ্জের কালাভরপুরে গভীর রাতে দু’গ্রুপে ৫ ঘন্টাব্যাপী সংঘর্ষ “ইসকন” মন্দিরের উদ্বোধনকালে হুইপ জি কে গউছ ॥ মানুষের হৃদয়ে উন্নয়নের ফলক স্থাপন করতে হবে, যা কখনো ভাঙ্গা যাবে না যুক্তরাজ্যে ইমার্জেন্সি মেডিসিনে বিশ্বের সর্বোচ্চ এফআরসিইএম ডিগ্রি অর্জন করলেন নবীগঞ্জের ডা. খায়রুল ইসলাম হেলাল নবীগঞ্জে চাকরির পেছনে না ছুটে ফিশারি ও খামারে করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছে যুবকরা সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার প্রতিবাদে শহরে এনসিপির বিক্ষোভ মাধবপুরে অসুস্থ মা-বাবাকে ফেলে রাখার অভিযোগ ॥ ৩ ছেলের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আইডিয়াল মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত এডভোকেট বাপুর পরলোক গমন বাসভবনে জজসহ আইনজীবিরা হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে আটককৃত ৩ জনকে কারাগারে প্রেরণ

মাধবপুরে গ্যাসের জন্য চালকদের সড়ক অবরোধ ॥ দুর্ভোগে যাত্রীরা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ১৬৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টর ॥ মাধবপুরে সিএনজি গ্যাস না পেয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন অটোরিকশা ও মাইক্রোবাসচালকেরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার আল-আমিন সিএনজি পাম্পের সামনে এ অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন ঢাকা ও সিলেটগামী যাত্রীরা।
চালকদের অভিযোগ, মাধবপুরের তিনটি সিএনজি পাম্পের মধ্যে সেমকো ও সুসান পাম্প প্রতি মাসের ২৭ তারিখ থেকে বন্ধ থাকে। ফলে ওই সময় গ্যাস নিতে চালকদের ভরসা করতে হয় আল-আমিন পাম্পের ওপর। এতে পাম্পটিতে গ্যাস নেওয়ার জন্য চালকদের ভিড় বাড়ে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সেখানে অপেক্ষা করেও গ্যাস পাননি তারা। বিদ্যুৎ না থাকার কারণ দেখিয়ে পাম্প কর্তৃপক্ষ গ্যাস সরবরাহ বন্ধ রাখায় দীর্ঘ সময় অপেক্ষার পর ক্ষুব্ধ চালকেরা মহাসড়ক অবরোধ করেন।
মাইক্রোবাসচালক শাহীন বলেন, ‘সকাল সাতটায় গ্যাস নেওয়ার জন্য এসেছি। এখনো অপেক্ষা করছি। বিদ্যুৎ নেই বলে গ্যাস দিচ্ছে না। বাধ্য হয়ে আমরা মহাসড়ক অবরোধ করেছি।’ অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে চালকদের সঙ্গে কথা বলেন। পরে তাদের সরিয়ে দিলে প্রায় দুই ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। আল-আমিন সিএনজি পাম্পের ব্যবস্থাপক মানিক মিয়া বলেন, আমরা কী করব,আমাদের জেনারেটর নষ্ট। আর বিদ্যুৎ তো আমাদের হাতে নেই। বিদ্যুৎ না থাকলে আমরা কীভাবে গ্যাস সরবরাহ করব।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com