শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জের যুবক রংপুরে বিয়ে করতে গিয়ে প্রতারণার শিকার ॥ স্বর্ণ নিয়ে উধাও কনেপক্ষ নবীগঞ্জের কালাভরপুরে গভীর রাতে দু’গ্রুপে ৫ ঘন্টাব্যাপী সংঘর্ষ “ইসকন” মন্দিরের উদ্বোধনকালে হুইপ জি কে গউছ ॥ মানুষের হৃদয়ে উন্নয়নের ফলক স্থাপন করতে হবে, যা কখনো ভাঙ্গা যাবে না যুক্তরাজ্যে ইমার্জেন্সি মেডিসিনে বিশ্বের সর্বোচ্চ এফআরসিইএম ডিগ্রি অর্জন করলেন নবীগঞ্জের ডা. খায়রুল ইসলাম হেলাল নবীগঞ্জে চাকরির পেছনে না ছুটে ফিশারি ও খামারে করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছে যুবকরা সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার প্রতিবাদে শহরে এনসিপির বিক্ষোভ মাধবপুরে অসুস্থ মা-বাবাকে ফেলে রাখার অভিযোগ ॥ ৩ ছেলের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আইডিয়াল মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত এডভোকেট বাপুর পরলোক গমন বাসভবনে জজসহ আইনজীবিরা হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে আটককৃত ৩ জনকে কারাগারে প্রেরণ

বাহুবলে অনুমতি ছাড়াই মেলার আয়োজন ॥ প্রশাসনের অভিযানে পণ্ড

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ২২৫ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান নোমান-বাহুবল থেকে ॥ বাহুবল উপজেলার মিরপুরে প্রশাসনের অনুমতি ছাড়াই কুটিরশিল্প ও বাণিজ্যমেলার আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। মেলার উদ্বোধনের তারিখ ঘোষণা করে মাঠে শতাধিক স্টল স্থাপন এবং বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে আসা হলেও শেষ পর্যন্ত উপজেলা প্রশাসনের অভিযানে তা পণ্ড হয়ে যায়। এ সময় অনুমতি ছাড়া দোকান বসানোর দায়ে ১৩ জন ব্যবসায়ীকে মোট ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) সায়ীদ মোহাম্মদের নেতৃত্বে উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে। অভিযানে বাহুবল মডেল থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস ধরে মিরপুরের একটি মাঠে কুটিরশিল্প ও বাণিজ্যমেলা আয়োজনের প্রস্তুতি চলছিল। গত ১৬ অক্টোবর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মেলার অনুমতি দেওয়া হয়নি বলে জানানো হলেও আয়োজক কমিটি আগামী ১ নভেম্বর মেলার উদ্বোধনের ঘোষণা দেয়। এরই মধ্যে মাঠে শতাধিক স্টল স্থাপন করা হয় এবং বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী নিয়ে আসেন ব্যবসায়ীরা।
অনুমতি ছাড়াই মেলার প্রস্তুতি ও দোকানপাট বসানোর খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় অনুমতি ছাড়া দোকান বসানোর দায়ে ১২ জন ব্যবসায়ীকে ১২ হাজার টাকা এবং এক নারী ব্যবসায়ীকে ৫০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দোকানগুলো সরিয়ে দেওয়া হয়।
অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) সায়ীদ মোহাম্মদ জানান, প্রশাসনের অনুমতি ছাড়াই মেলা বসানোর প্রস্তুতি নেওয়া হয়েছিল। অভিযান চালিয়ে দোকানগুলো সরিয়ে দেওয়া হয়েছে। তবে এ সময় আয়োজক কমিটির কাউকে পাওয়া যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com